ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যমন্ত্রীর হুশিয়ারি হয়তো আমি থাকব, আর নাহয় অনিয়ম থাকবে হাসিনা আমলে ভারতের সঙ্গে ১০১ চুক্তি দেশবিরোধী হলে বাতিল করবে ঢাকা ২৭-এ শুরু ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারেজের নির্মাণকাজ ইলিশের ভরা মৌসুমেও আকাল, চড়া দামে পাতে ওঠছে না জাতীয় মাছ ফের ১০৮ ডলার, বিশ্ববাজারে জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা দু’দিনের মাথায় ফের ভরিতে ২১৫৮ টাকা কমল স্বর্ণের দাম বৈদেশিক মুদ্রা ব্যয়ে  আমদানির বিদ্যুৎ গিলছে অবৈধ ব্যাটারি অটোরিকশা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প

মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে

আহত ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে হচ্ছে : ছবি সংগৃহিত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মতিঝিলে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার মার্কিন ডলার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ ব্যবসায়ী লোকমান (৪৫) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৭ জুন) বিকেল ৩টার দিকে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, লোকমান মানি এক্সচেঞ্জ ব্যবসার সঙ্গে জড়িত। ঘটনার সময় তিনি শাপলা চত্বর দিয়ে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর গুলি চালায়। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ছিনতাই হওয়া ব্যাগে প্রায় ১৭ হাজার মার্কিন ডলার ছিল।

গুলিতে লোকমানের হাত ও পায়ে মোট তিনটি গুলি লাগে। তার হাতের কনুইয়ের নিচে একটি এবং হাঁটুর নিচে পায়ে দুটি গুলি বিদ্ধ হয়। স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। কারা এই হামলা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই

আপডেট সময় : ০৯:৪৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬