ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

ভারত থেকে আসলো আরও ৫ হাজার টন ডিজেল, স্বস্তির আভাস জ্বালানি খাতে

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৭:২১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের জ্বালানি পরিস্থিতিতে স্বস্তির আভাস এনে ভারত থেকে আরও হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আসা চালানটি শনিবার বিকেল পৌনে ৬টার দিকে পদ্মা অয়েল পিএলসি পার্বতীপুর ডিপোতে পৌঁছায়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, চলমান সরবরাহ ব্যবস্থাকে সচল রাখতে এই আমদানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ডিজেল পাম্পিং শুরু হয়।

নিরবচ্ছিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত সময়েই পুরো চালানটি ডিপোতে পৌঁছেছে, যা সরবরাহ ব্যবস্থার দক্ষতাকেই তুলে ধরে।

তিনি আরও বলেন, ভারত থেকে ডিজেল আমদানি একটি নিয়মিত কার্যক্রমে পরিণত হয়েছে। বর্তমানে ডিপোতে পর্যাপ্ত মজুত রয়েছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান আছে। ফলে বাজারে কোনো ধরনের তাৎক্ষণিক সংকটের আশঙ্কা নেই।

জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যে আরও হাজার মেট্রিক টন ডিজেলের একটি নতুন চালান পাম্পিং শুরু হবে। এতে করে জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

চলতি এপ্রিল মাসে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে।

ইতোমধ্যে ১১ এপ্রিল হাজার মেট্রিক টন এবং সর্বশেষ হাজার মেট্রিক টনসহ দুই দফায় মোট ১৩ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে।

বর্তমান বৈশ্বিক জ্বালানি অস্থিরতার মধ্যে আমদানি দেশের জ্বালানি নিরাপত্তায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারত থেকে আসলো আরও ৫ হাজার টন ডিজেল, স্বস্তির আভাস জ্বালানি খাতে

আপডেট সময় : ০৭:২১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬