ঢাকা ১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী

সংকট  জানতে ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বললেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ১৪৭ বার পড়া হয়েছে

সংকট  জানতে ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বললেন প্রধানমন্ত্রী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যবসায়ীরা কী কী সংকট মোকাবিলা করছেন তা জানতে  চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশে ব্যবসায়ীদের নানা সংকটের কথা বিগত দিনে আমরা শুনে এসেছি, প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের মুখ থেকে তাদের সমস্যার কথা শুনতে চেয়েছিলেন।

তাদের কথাগুলোর একটা নোট নেওয়া হয়েছে। অনেক সমস্যার সমাধান হয়েছে, অনেকগুলোর হয়নি। আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

জ্বালানি সংকট দেশের অর্থনীতির ওপর চাপ তৈরি হয়েছে, অর্থমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানি বা সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্যোক্তাদের সরকারি সহায়তার কথা বলেছেন ব্যবসায়ীরা।

বিদেশি ভ্রমণকারীদের জন্য ই-ভিসা চালুর উদ্যোগের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।  বিমানবন্দরে ঝামেলা ছাড়াই বিদেশি বিনিয়োগকারীরা যেন সহজে বাংলাদেশে আসতে পারেন তার ব্যবস্থা নেওয়া।

অর্থমন্ত্রী আরও বলেন, ব্যাংক ঋণের সুদহার কমানো, এনবিআর সংস্কার এবং নির্দিষ্ট ব্যবসায়ীদের ওপর করের বোঝা না চাপিয়ে করের আওতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন ব্যবসায়ীরা।

মাঝারি উদ্যোক্তাদের রফতানিতে উৎসাহিত করতে লাইসেন্স প্রাপ্তি সহজীকরণ এবং আমদানি-রফতানি ও বাণিজ্যের গতি আনতে গভীর সমুদ্রবন্দর চালুর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।

দেশের বিনিয়োগ পরিবেশ চাঙা করা এবং শিল্পখাতের বিদ্যমান সংকট মোকাবিলার লক্ষ্যে শনিবার শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম বারের মতো আনুষ্ঠানিক বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠককে সরকার ও বেসরকারি খাতের মধ্যে নতুন এক সংলাপের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ছাড়াও বিভিন্ন শিল্পখাতের প্রতিনিধিত্বকারী শীর্ষ উদ্যোক্তারাও এতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংকট  জানতে ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বললেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:১৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬