ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী

ঈদে মহাসড়কে কড়াকড়ি, ৭ দিন বন্ধ থাকবে ট্রাক-লরি চলাচল

বিশেষ প্রতিদিনি, ঢাকা
  • আপডেট সময় : ১২:১৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ১৬৬ বার পড়া হয়েছে

ঈদে মহাসড়কে কড়াকড়ি, ৭ দিন বন্ধ থাকবে ট্রাক-লরি চলাচল

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি সোমবার জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে তিনটি নির্দেশনা দিয়েছে, যা ঈদের আগে ও পরে মোট সাত দিন কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ মার্চ পর্যন্ত দেশের সব মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে জনজীবনের স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা সচল রাখতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, তৈরি পোশাক, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

একইসঙ্গে মহাসড়কের শৃঙ্খলা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে কোনো ধরনের যানবাহন পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের হটলাইন ১৬১০৭ এবং মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, ১২ মার্চ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) একই ধরনের নির্দেশনা দিয়ে জানায়, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে ভারী যানবাহন চলাচলে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈদে মহাসড়কে কড়াকড়ি, ৭ দিন বন্ধ থাকবে ট্রাক-লরি চলাচল

আপডেট সময় : ১২:১৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬