ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জব্বারের বলীখেলায় ইতিহাস: হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাঘা শরীফ উত্তরাঞ্চলে অতিবৃষ্টির শঙ্কা: সিলেট-সুনামগঞ্জে সাময়িক বন্যার পূর্বাভাস বিয়াম স্কুলে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী উদ্ভাবকদের স্বীকৃতি ও সুরক্ষায় আধুনিক ব্যবস্থা গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯ তম বার্ষিক সাধারণ সভা পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সংস্কারে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: নজরদারি বাড়িয়েছে সিটিটিসি নির্বাচনের আগেই অস্থিতিশীলতার ষড়যন্ত্র: জামায়াতকে কড়া জবাব মির্জা ফখরুলের লোডশেডিং ৩০০০ মেগাওয়াট : গ্যাস সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে ১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম

পাটপণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোগী সরকার: কৃষক-উদ্যোক্তা উৎসাহিত হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৩:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ১৬৫ বার পড়া হয়েছে

পাটপণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোগী সরকার: কৃষক-উদ্যোক্তা উৎসাহিত হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাট এক সময় বাংলারসোনালী আঁশহিসেবে খ্যাত ছিল। দেশের গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই খাতের ব্যবহার ক্রমেই কমে আসায় সরকারের লক্ষ্য পাটপণ্যের প্রাচীন মর্যাদা পুনঃস্থাপন করা। বস্ত্র পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম জানিয়েছেন, সরকার পাটপণ্যের ব্যবহার বাড়ানোর জন্য নানা উদ্যোগ গ্রহণ করছে, যাতে অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, দৈনন্দিন বাজারসহ বিভিন্ন ক্ষেত্রে পাটের ব্যবহার স্বাভাবিক হয়।

শরীফুল আলম বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, খাদ্য বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে পাটব্যাগ ব্যবহার বাড়ানো আমাদের অন্যতম লক্ষ্য। পাটপণ্যের বৈচিত্র্য দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছে। এই মেলাতে তা সরাসরি দেখে আমরা আশাবাদী হয়েছি।

বুধবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বস্ত্র পাট মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত পাট বহুমুখী পাটপণ্য মেলা২০২৬ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সময় তিনি মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন, পণ্যের প্রশংসা করেন এবং উদ্যোক্তাদের সমস্যার সমাধানে সরকারের সহযোগিতার আশ্বাস দেন।

পাটপণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোগী সরকার: কৃষক-উদ্যোক্তা উৎসাহিত হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
পাটপণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোগী সরকার: কৃষক-উদ্যোক্তা উৎসাহিত হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী আরও বলেন, পাটখাতের উন্নয়ন গ্রামীণ অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। গ্রামীণ উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা সরকারের অন্যতম লক্ষ্য। পাট উৎপাদনে উৎসাহী হলে কৃষকরা তাদের আয় বৃদ্ধি করতে পারবে, পাশাপাশি স্থানীয় শিল্প হস্তশিল্পও সমৃদ্ধ হবে।

মেলায় উপস্থিত ছিলেন বস্ত্র পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, জুট ডাইভারসিফিকেশন অ্যান্ড প্রমোশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (যুগ্ম সচিব) জাহিদ হোসেন, সহকারী পরিচালক মোজাহিদুল ইসলাম, চারকল অ্যাসোসিয়েশন প্রধান আতিকুর রহমানসহ অন্যান্য সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, জাতীয় পাট দিবস২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজনকৃত এই মেলায় মোট ৭২টি স্টল রয়েছে, যার অধিকাংশই বস্ত্র পাট মন্ত্রণালয়াধীন জেডিপিসির প্রশিক্ষিত উদ্যোক্তাদের। রাষ্ট্রপতি ভার্চুয়ালি মেলার উদ্বোধন করেন। মেলা আগামী ১৪ মার্চ পর্যন্ত চলবে।

সরকারের এই পদক্ষেপ কৃষক, উদ্যোক্তা এবং হস্তশিল্পীদের জন্য নতুন সম্ভাবনার দিক উন্মোচন করবে। পাটের ঐতিহ্যকে সংরক্ষণ আধুনিক চাহিদার সঙ্গে মানিয়ে নিয়ে, বাংলাদেশে আবারও সোনালী আঁশের মর্যাদা ফিরিয়ে আনা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাটপণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোগী সরকার: কৃষক-উদ্যোক্তা উৎসাহিত হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৩:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬