ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী

রমজানে সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়লো

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ১৬১ বার পড়া হয়েছে

রমজানে সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়লো

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র রমজান মাসে ইফতারের সময় বিদ্যুৎ খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার সিএনজি স্টেশনের বন্ধের সময়সূচি পুনর্নির্ধারণ করেছে। একইসঙ্গে, আসন্ন ঈদুল ফিতরের জন্য যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে নির্দিষ্ট সময়ের জন্য সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্পচাপ পরিস্থিতি নিরসন এবং রমজানে বিদ্যুৎ উৎপাদনে বাড়তি চাহিদা পূরণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের অনুযায়ী, আগামী ১৪ মার্চ পর্যন্ত সারা দেশে সিএনজি স্টেশনগুলো প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। এর ফলে পূর্বে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধের তিন ঘণ্টার সময় বাড়িয়ে মোট ছয় ঘণ্টা করা হলো।

অন্যদিকে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদ পরবর্তী সময়ে অর্থাৎ ২৬ মার্চ থেকে আবার আগের নিয়ম অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, এই সিদ্ধান্তের ফলে রমজানে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সরবরাহ স্থিতিশীল থাকবে এবং ঈদযাত্রায় যানবাহনের জ্বালানি সংকট তৈরি হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রমজানে সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়লো

আপডেট সময় : ০৩:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬