ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

১২ মন্ত্রী ও ১৮ প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিসভা, নেতৃত্বে তারেক রহমান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৭০ বার পড়া হয়েছে

১২ মন্ত্রী ও ১৮ প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিসভা, নেতৃত্বে তারেক রহমান : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর দীর্ঘ দুই দশক বিরতির অবসান ঘটিয়ে চতুর্থবারের মতো রাষ্ট্রক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভায় নবীন ও প্রবীণের সমন্বয়ে প্রাথমিকভাবে ৩০ সদস্য রাখার সিদ্ধান্ত হয়েছে–এর মধ্যে ১২ জন পূর্ণমন্ত্রী ও ১৮ জন প্রতিমন্ত্রী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে। চূড়ান্ত তালিকা এখনো প্রকাশ না হলেও তা প্রধানমন্ত্রীর কাছেই সংরক্ষিত রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর–সহ অভিজ্ঞ নেতাদের নাম আলোচনায় রয়েছে। এছাড়া খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান ও মির্জা আব্বাস–এর নামও সম্ভাব্য তালিকায় শোনা যাচ্ছে। অর্থ, পররাষ্ট্র ও স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ ও আলতাফ হোসেন চৌধুরী–এর মতো অভিজ্ঞদের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে।

টেকনোক্র্যাট কোটায় অন্তত চারজন বিশেষজ্ঞ যুক্ত হতে পারেন। পাশাপাশি শরিকদের মধ্য থেকে আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি ও নুরুল হক নুর–এর মতো তরুণ নেতাদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার আলোচনা চলছে।

সরকারের অন্যতম অঙ্গীকার হচ্ছে সংসদকে জবাবদিহিতার কেন্দ্রবিন্দুতে রাখা। বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে নতুন সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :