ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোডশেডিং ৩০০০ মেগাওয়াট : গ্যাস সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে ১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম লাইনে দাঁড়িয়ে স্বস্তি: অল্প সময়েই তেল পেলেন বাইকচালক মোহাম্মদ আলী দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে

জাতীয় সংসদ ভবন দক্ষিণ প্লাজায় এমপি ও মন্ত্রিসভার শপথে বর্ণাঢ্য আয়োজন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৪৬ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ ভবন দক্ষিণ প্লাজায় এমপি ও মন্ত্রিসভার শপথে বর্ণাঢ্য আয়োজন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদ প্রাঙ্গণই দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু

আজ মঙ্গলবার (১৭ ফেব্রারুয়ারি) জধানীর জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হবে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। বিকেল ৪টায় প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন। এর আগে সকাল ১০টায় একই প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের কর্মসূচি রয়েছে। দুপুর ১২টায় সরকারি দলের সভাকক্ষে সংখ্যাগরিষ্ঠ দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে, যেখানে দলনেতা নির্বাচন করা হবে।

প্রচলিত রীতি ভেঙে বঙ্গভবনের বাইরে দক্ষিণ প্লাজায় শপথ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নিরঙ্কুশ জয় পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মতে, জাতীয় সংসদ প্রাঙ্গণই দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু।

ছাত্র-জনতার আত্মত্যাগ, গণঅভ্যুত্থান, জুলাই সনদ স্বাক্ষর ও ঘোষণাপত্র পাঠসহ নানা ঐতিহাসিক ঘটনার স্মৃতি বহন করে দক্ষিণ প্লাজা। এখানেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছিল।

শপথ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতির বিষয়ে  সোমবার বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে যান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানান, মঙ্গলবার সকালে দুই দফায় সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ এবং বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।

মন্ত্রীদের জন্য গাড়ি, দেহরক্ষী, বাসস্থান, দপ্তর প্রস্তুত ও প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারী নিয়োগসহ প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নতুন সরকারের সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ দেশি-বিদেশি অতিথির উপস্থিতির সম্ভাবনা রয়েছে।

বিদেশি অতিথিদের মধ্যে থাকছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এবং যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিকবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধিরা।

তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে কিছু সাংবিধানিক প্রশ্ন উঠেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিদ্যমান সংবিধানের তৃতীয় তফসিলে সংসদ সদস্যদের শপথের বিধান রয়েছে, তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের উল্লেখ নেই। তিনি জানান, স্পিকার বা ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে প্রধান নির্বাচন কমিশনার এএসএম নাসির উদ্দীন সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন।

সংসদ সচিবালয় জানিয়েছে, শপথের সার্বিক আয়োজন প্রটোকল, নিরাপত্তা, অতিথি আপ্যায়ন ও প্রযুক্তিগত ব্যবস্থাসহ সম্পন্ন হয়েছে। ভবনের ভেতরে-বাইরে পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত প্রস্তুতিও শেষ।

শপথ উপলক্ষে কড়াকড়ি নিরাপত্তা নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ ও লেক রোড এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে। খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত যান চলাচল সীমিত থাকবে।

নির্বাচন কমিশন ২৯৯ আসনের মধ্যে ২৯৭টির ফল গেজেট আকারে প্রকাশ করেছে। এতে বিএনপি ২০৯ আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জামায়াতে ইসলামী ৬৮ আসন নিয়ে প্রধান বিরোধী দল হিসেবে সংসদে বসতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতীয় সংসদ ভবন দক্ষিণ প্লাজায় এমপি ও মন্ত্রিসভার শপথে বর্ণাঢ্য আয়োজন

আপডেট সময় : ০৯:৫৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬