ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০০ কোটির প্রথম নায়িকা, বিয়ের পরই রুপালি পর্দা থেকে বিদায়, এখন কোথায় আসিন? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প: ইরানে হামলা হলে পাশে থাকবে না ওয়াশিংটন ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার নতুন টোল বসানোর পরিকল্পনা: হরমুজ প্রণালি পুনরায় খুলতে যাচ্ছে ইরান-ওমান দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-রাশিয়া পুশইন বন্ধে ভারতকে ১৩টি চিঠি: সীমান্তে বাড়তি সতর্কতা, আজ দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ

ভোটের ফল ঘোষণার আগ পর্যন্ত কেন্দ্রে সতর্ক উপস্থিতির আহ্বান বিএনপি–জামায়াতের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

ভোটের ফল ঘোষণার আগ পর্যন্ত কেন্দ্রে সতর্ক উপস্থিতির আহ্বান বিএনপি–জামায়াতের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে পর্দা নেমেছে দেশের নির্বাচনী উৎসবের। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলো,  যা রাজনৈতিক ও সাংবিধানিক দিক থেকে এক ব্যতিক্রমী অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত দলীয় কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্র এলাকায় সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দল দুটির নেতারা বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও ভোটের সুরক্ষা নিশ্চিত করতে শেষ মুহূর্ত পর্যন্ত নজরদারি জরুরি। নির্বাচন ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের কিছু অভিযোগ থাকলেও সার্বিকভাবে বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।

যা সাম্প্রতিক বছরের প্রেক্ষাপটে একটি ইতিবাচক দিক হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। কেন্দ্র দখল, ব্যাপক সংঘর্ষ বা প্রাণহানির মতো ঘটনা অনুপস্থিত থাকায় ভোটের পরিবেশ তুলনামূলকভাবে শান্ত ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তবে খুলনায় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির এক ঘটনায় এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে বলে জানা গেছে, যা নির্বাচনের দিনটিকে কিছুটা ম্লান করেছে। ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

সব মিলিয়ে নজর এখন ফল ঘোষণার দিকে, আর সেই ফল ঘিরেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে হিসাব-নিকাশ ও প্রত্যাশার নতুন সমীকরণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভোটের ফল ঘোষণার আগ পর্যন্ত কেন্দ্রে সতর্ক উপস্থিতির আহ্বান বিএনপি–জামায়াতের

আপডেট সময় : ০৬:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬