ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

বিজয় নিশ্চিত বুঝেই অস্থিতিশীলতার চক্রান্ত: মাহদী আমিন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ১৩৭ বার পড়া হয়েছে

মাহদী আমিন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মেহেদী আমিন অভিযোগ করেছেন, দলের সম্ভাব্য বিজয় আঁচ করতে পেরে একটি পক্ষ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ড. মাহদী আমিনের দাবি, পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ একটি দল বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত থেকে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছে, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি অভিযোগ করেন, নোয়াখালীর হাতিয়া ও কুমিল্লার চৌদ্দগ্রামসহ দেশের কয়েকটি স্থানে আধিপত্য বিস্তারের চেষ্টা এবং পরিকল্পিত সহিংসতার ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দেশজুড়ে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন। যারা এখনো ভোট দেননি, তাদের দ্রুত কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর ভাষায়, ভোটের মাধ্যমে জনগণই রাষ্ট্রের মালিকানা নিশ্চিত করেন।

উল্লেখ্য, সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিজয় নিশ্চিত বুঝেই অস্থিতিশীলতার চক্রান্ত: মাহদী আমিন

আপডেট সময় : ০৩:৫২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬