ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

গণতন্ত্রের ট্রেনে বাংলাদেশ: প্রধান নির্বাচন কমিশনার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ১২২ বার পড়া হয়েছে

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সিইসি : ছবি সংগ্রঞ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেছেন, বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে, এই ট্রেন গন্তব্যে পৌঁছাবেই। বৃহস্পতিবার নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

সিইসি জানান, জাতির কাছে উৎসবমুখর পরিবেশে ভোট উপহার দেওয়ার যে অঙ্গীকার নির্বাচন কমিশন করেছিল, তা বাস্তবায়নে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, ঈদের উৎসবের মতো মানুষ ট্রেন, বাস ও লঞ্চে চড়ে গ্রাম-গঞ্জে ছুটে গেছেন ভোট দিতে। দীর্ঘদিন পর ভোটকেন্দ্রে এমন আনন্দঘন আবহ দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে উল্লেখ করে সিইসি বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনার দ্রুত সমাধান করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের একটি কেন্দ্রের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে ভিন্ন দলের প্রার্থীরা পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে কথা বলেছেন, এটিই গণতন্ত্রের সৌন্দর্য।

তিনি আরও জানান, ২০২৬ সালে আয়োজিত এই নির্বাচন বিশ্বের অন্যতম বৃহৎ নির্বাচন হিসেবে বিবেচিত হচ্ছে। প্রায় ১৭ লাখ কর্মকর্তা-কর্মচারী এই বিশাল কর্মযজ্ঞে যুক্ত আছেন। গণভোট ও জাতীয় নির্বাচনের জন্য ২৫ কোটি ৪০ লাখের বেশি ব্যালট পেপার ছাপানো ও বিতরণ করা হয়েছে, যা একটি বিশাল লজিস্টিক চ্যালেঞ্জ ছিল।

সুষ্ঠু ও অবাধ নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সিইসি বলেন, নির্বাচন কমিশন কারও পক্ষে বা বিপক্ষে নয়। “পাতানো নির্বাচন, কেন্দ্র দখল বা ব্যালট বাক্স ছিনতাইয়ের ইতিহাস ভুলে যেতে হবে,” দৃঢ় কণ্ঠে বলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও এআইনির্ভর ভুয়া কনটেন্টকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে সিইসি জানান, সত্য তথ্য প্রকাশের মাধ্যমেই অপতথ্য মোকাবিলা করা হবে। এ ক্ষেত্রে মূলধারার গণমাধ্যমের প্রতি তাঁর আস্থা রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গণতন্ত্রের ট্রেনে বাংলাদেশ: প্রধান নির্বাচন কমিশনার

আপডেট সময় : ১২:৩১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬