ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করা রাষ্ট্রীয় সম্মান: একুশে পদকের ইতিহাস জুলাই গণঅভ্যুত্থানে লাশ পোড়ানোর নৃশংসতা: সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড ভাষা ও আবেগের মাসে বইয়ের উৎসব, ২০  ফেব্রুয়ারি শুরু অমর একুশে গ্রন্থমেলা নির্বাচনে প্রয়োজন হলে অতিরিক্ত বলপ্রয়োগ, তবে আইনের বাইরে নয়: সেনাসদর রমজানে সরকারী অফিস সময় নির্ধারণ ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন, বাংলাদেশের পাশে পাকিস্তান ধন্যবাদ আসিফ নজরুলের ঝলক দেখাচ্ছে ইরানি ড্রোন, ভড়কে যাচ্ছে মার্কিন বাহিনী? এপস্টেইন ঝড়ে টালমাটাল ব্রিটেন, ক্ষমতা হারানোর ঝুঁকিতে কিয়ার স্টারমার একাত্তর মাথা উঁচু করে দাঁড়াতে আর চব্বিশ শেখায় কিভাবে স্বাধীনতা রক্ষার করতে হয় অনৈতিকতায় যাদের শুরু, তারা সৎ শাসন দেবে কীভাবে? ফরিদপুরে তারেক রহমান

ভাষা ও আবেগের মাসে বইয়ের উৎসব, ২০  ফেব্রুয়ারি শুরু অমর একুশে গ্রন্থমেলা

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৫:৪৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

ভাষা ও আবেগের মাসে বইয়ের উৎসব, ২০  ফেব্রুয়ারি শুরু অমর একুশে গ্রন্থমেলা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভাষা শহীদদের রক্তে রঞ্জিত ফেব্রুয়ারি বাংলা ভাষা, সংস্কৃতি ও আবেগের মাস। সেই মাসেই বাঙালির সবচেয়ে বড় সাহিত্য উৎসব অমর একুশে গ্রন্থমেলা। তবে এবছর ব্যতিক্রমী বাস্তবতায় ফেব্রুয়ারির প্রথম দিন নয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা ২০২৬।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির ড. মুহাম্মদ শহীদুল্লাহ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক মোহাম্মদ আজম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন একাডেমির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা।

অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, অনিবার্য বাস্তবতার কারণে এ বছর ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু করা সম্ভব হয়নি। অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির একাধিক বৈঠকের মাধ্যমে সর্বসম্মত সিদ্ধান্তে ২০ ফেব্রুয়ারি মেলা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, ভাষা শহীদদের স্মরণে একুশে উদযাপনের অংশ হিসেবে বাংলা একাডেমি দীর্ঘদিন ধরে প্রকাশক, লেখক ও পাঠকদের সমন্বয়ে মাসব্যাপী অমর একুশে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে আসছে। এই আয়োজন এখন শুধু একটি বইমেলা নয়, বরং জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।

প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে এবছর স্টল ভাড়া গত বছরের তুলনায় ২৫ শতাংশ কমানো হয়েছে, যদিও সার্বিকভাবে মেলা আয়োজনের ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বইমেলা আয়োজনের প্রস্তুতির বড় অংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নির্বাচন, সোহরাওয়ার্দী উদ্যানের বরাদ্দ, স্টল নির্মাণ কার্যক্রম, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচি চূড়ান্ত করা হয়েছে। সম্ভাব্য আলোচক ও প্রবন্ধকারদের কাছেও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

এবার বইমেলায় অংশগ্রহণের জন্য গত বছরের ৫২৭টি প্রতিষ্ঠান এবং নতুন ৫৩টি প্রতিষ্ঠান আবেদন করেছে। স্থান সংকুলানের সীমাবদ্ধতার কারণে গত বছরের সব প্রতিষ্ঠানসহ নতুন ২৪টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

বইমেলার কাজ প্রায় ৬০ শতাংশ সম্পন্ন হওয়ার পর কিছু প্রকাশক ঈদের পর মেলা আয়োজনের প্রস্তাব দিলেও তা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেন অধ্যাপক মোহাম্মদ আজম। তিনি বলেন, ঈদের পর এপ্রিল মাসে প্রচণ্ড তাপপ্রবাহ, ধুলোবালি ও কালবৈশাখী ঝড়-বৃষ্টির আশঙ্কা থাকে, যা মাসব্যাপী বইমেলা আয়োজনের জন্য অনুকূল নয়।

তিনি আরও জানান, সামগ্রিক বাস্তবতা বিবেচনায় প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা চলবে। রমজান মাস থাকায় নামাজ ও ইফতারের বিশেষ ব্যবস্থাও থাকবে। প্রতিবারের মতো শিশুদের জন্য থাকবে আলাদা কর্নার। শুক্রবার ও শনিবারসহ ছুটির দিনগুলোতে সকাল ৯টা থেকে শিশু প্রহর চালু থাকবে।

ভাষার মাস, আবেগের মাস ফেব্রুয়ারিতে বইমেলা বাঙালির আত্মপরিচয়ের প্রতীক। এবছর কিছুটা দেরিতে হলেও ২০ ফেব্রুয়ারি থেকে বইয়ের ঘ্রাণে ভরে উঠবে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ, যেখানে ভাষা, ইতিহাস আর সংস্কৃতির মেলবন্ধনে আবারও মিলবে লেখক, পাঠক ও প্রকাশকেরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভাষা ও আবেগের মাসে বইয়ের উৎসব, ২০  ফেব্রুয়ারি শুরু অমর একুশে গ্রন্থমেলা

আপডেট সময় : ০৫:৪৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬