ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রে একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতার আশঙ্কা রিজভীর

ভোটার স্লিপ ও লাউড স্পিকার ব্যবহারে আচরণ বিধিমালায় সংশোধন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ২০৫ বার পড়া হয়েছে

ভোটার স্লিপ ও লাউড স্পিকার ব্যবহারে আচরণ বিধিমালায় সংশোধন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার স্লিপ ও লাউড স্পিকার ব্যবহারের বিষয়ে পরিবর্তন এনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এ অধিকতর সংশোধনী আনা হয়েছে।

সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটিতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষর রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংসদ নির্বাচনে ভোটার স্লিপের আকার নির্ধারণ করে দেওয়া হয়েছে। সংশোধিত বিধিমালা অনুযায়ী, ভোটার স্লিপের আকার ১২ (বারো) সেন্টিমিটার × ৮ (আট) সেন্টিমিটারের বেশি হতে পারবে না। এর মাধ্যমে ভোটার স্লিপের অপব্যবহার ও অতিরিক্ত প্রচারণা সামগ্রী ব্যবহারের সুযোগ কমবে বলে মনে করছে নির্বাচন কমিশন।

এ ছাড়া লাউড স্পিকার ব্যবহারের ক্ষেত্রেও বিধিমালায় পরিবর্তন আনা হয়েছে। সংশোধনী অনুযায়ী, কোনো প্রার্থী বা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী এলাকার একক জনসভায় প্রয়োজনীয় সংখ্যক মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন। তবে এর বাইরে অতিরিক্ত শব্দযন্ত্র ব্যবহার করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, আচরণ বিধিমালার এই সংশোধনের লক্ষ্য হলো নির্বাচনী প্রচারণায় শৃঙ্খলা নিশ্চিত করা, শব্দদূষণ কমানো এবং সবার জন্য সমান ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরি করা। আসন্ন নির্বাচনে এসব বিধান কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলেও প্রজ্ঞাপনে ইঙ্গিত দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভোটার স্লিপ ও লাউড স্পিকার ব্যবহারে আচরণ বিধিমালায় সংশোধন

আপডেট সময় : ০৬:৩৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬