ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রে একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতার আশঙ্কা রিজভীর

নির্বাচনে অংশ নিতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ২৩৫ বার পড়া হয়েছে

মঞ্জুরুল আহসান মুন্সী: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। তার প্রার্থিতা ফিরে পেতে করা আপিল বিভাগের লিভ টু আপিল খারিজ হওয়ায় তিনি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে আবেদন করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি বিকেলে নির্বাচন কমিশন (ইসি) ঋণ খেলাপির অভিযোগে মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।

মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে মঞ্জুরুল আহসান মুন্সী হাইকোর্টে রিট আবেদন করেন। তবে গত ২১ জানুয়ারি হাইকোর্ট সরাসরি তার রিট খারিজ করে দেন এবং ইসির সিদ্ধান্ত বহাল রাখেন।

পরবর্তীতে তিনি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। কিন্তু আপিল বিভাগ তার লিভ টু আপিল খারিজ করায় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্তভাবে বহাল থাকে।

এ অবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে অংশগ্রহণের আইনগত সুযোগ শেষ হয়ে গেল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচনে অংশ নিতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

আপডেট সময় : ১১:২৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬