ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রে একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতার আশঙ্কা রিজভীর

দেশপ্রেমের নামে গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করছে তারা: চরমোনাই পীর

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৩২৫ বার পড়া হয়েছে

দেশপ্রেমের নামে গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করছে তারা: চরমোনাই পীর

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) অভিযোগ করে বলেছেন, দেশকে ভালোবাসার কথা বলে একটি রাজনৈতিক গোষ্ঠী গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করছে। তিনি বলেন, আমরা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসি। আর তারা দেশপ্রেমের নামে পর্দার আড়ালে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে।

শনিবার বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং আমতলি মাদ্রাসা মাঠে মুন্সীগঞ্জ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর একটি ক্ষমতালোভী গোষ্ঠী এককভাবে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে। ইসলামী আন্দোলন সরল বিশ্বাসে ঐক্যের পথে চললেও, তারা পরিকল্পিতভাবে নানা ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, যারা ইসলামের নাম ব্যবহার করে ষড়যন্ত্র করেছে, তারা আদৌ শরিয়া আইনে দেশ পরিচালনা করবে না। তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার ভাষায়, ইসলামপ্রিয় জনগণ এসব গোষ্ঠীকে প্রত্যাখ্যান করে ইসলামী আন্দোলন বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে।

নির্বাচনী কৌশল প্রসঙ্গে ইসলামী আন্দোলনের আমির বলেন, যেসব ইসলামী দল আগে জোটে ছিল, তাদের অনেক গুরুত্বপূর্ণ নেতার আসনে প্রার্থী দেওয়া হয়নি। অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি আসনে প্রার্থী দেওয়া হয়েছে। তিনি বলেন, তাদের আটকে রেখে আমাদের বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আর একা নয়, বরং প্রকৃত ইসলামপন্থি শক্তিগুলো একত্রিত হয়েছে। অন্যদিকে ষড়যন্ত্রকারীরাই রাজনৈতিকভাবে একঘরে হয়ে পড়েছে।

সমাবেশে তিনি মুন্সীগঞ্জ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং জনগণকে ইসলামী মূল্যবোধ ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলনের পাশে থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশপ্রেমের নামে গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করছে তারা: চরমোনাই পীর

আপডেট সময় : ০৬:০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬