ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

নির্বাচন কমিশনের সামনে বিজিবি মোতায়েন, ছাত্রদলের অবস্থান কর্মসূচি অব্যাহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ২৯৭ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনের সামনে বিজিবি মোতায়েন : ছবি বিজিবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটের ভাঁজে ধানের শীষসহ তিনটি ইস্যুর প্রতিবাদে ঢাকার নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে সকাল ১১টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা ইসি কার্যালয়ের সামনে অবস্থান নেন। তারা অভিযোগ করেন, প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে গুরুতর অনিয়ম হয়েছে।

দাবি আদায় না হলে সারারাত নির্বাচন কমিশন ঘেরাও করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

কর্মসূচিতে উপস্থিত থেকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচনী ব্যালটের ভাঁজে ধানের শীষ রাখা হয়েছে, যা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।

পাশাপাশি রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

তিনি বলেন, এ সিদ্ধান্ত কীসের ভিত্তিতে নেওয়া হয়েছে, তার জবাব আমরা চাই। দাবি না মানা হলে এই কর্মসূচি দিন–রাত চলবে।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার বলেন, পোস্টাল ব্যালটে স্পষ্ট অনিয়ম করা হয়েছে। জাতীয় নির্বাচনের আগে কীভাবে ছাত্র সংসদের নির্বাচন অনুমোদন দেওয়া হলো, সে বিষয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা দাবি করেন তিনি।

একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্রদল ইসি কার্যালয়ের সামনে থেকে সরে যাবে না।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ সংগঠনটির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :