ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

নির্বাচন কমিশনের সামনে বিজিবি মোতায়েন, ছাত্রদলের অবস্থান কর্মসূচি অব্যাহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ১৮৭ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনের সামনে বিজিবি মোতায়েন : ছবি বিজিবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটের ভাঁজে ধানের শীষসহ তিনটি ইস্যুর প্রতিবাদে ঢাকার নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে সকাল ১১টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা ইসি কার্যালয়ের সামনে অবস্থান নেন। তারা অভিযোগ করেন, প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে গুরুতর অনিয়ম হয়েছে।

দাবি আদায় না হলে সারারাত নির্বাচন কমিশন ঘেরাও করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

কর্মসূচিতে উপস্থিত থেকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচনী ব্যালটের ভাঁজে ধানের শীষ রাখা হয়েছে, যা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।

পাশাপাশি রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন বিতর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

তিনি বলেন, সিদ্ধান্ত কীসের ভিত্তিতে নেওয়া হয়েছে, তার জবাব আমরা চাই। দাবি না মানা হলে এই কর্মসূচি দিনরাত চলবে।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার বলেন, পোস্টাল ব্যালটে স্পষ্ট অনিয়ম করা হয়েছে। জাতীয় নির্বাচনের আগে কীভাবে ছাত্র সংসদের নির্বাচন অনুমোদন দেওয়া হলো, সে বিষয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা দাবি করেন তিনি।

একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্রদল ইসি কার্যালয়ের সামনে থেকে সরে যাবে না।

সময় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ সংগঠনটির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচন কমিশনের সামনে বিজিবি মোতায়েন, ছাত্রদলের অবস্থান কর্মসূচি অব্যাহত

আপডেট সময় : ০৮:৩৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬