ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৩০৩ বার পড়া হয়েছে

এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। দলটির সিদ্ধান্ত অনুযায়ী ২৬৮ আসনে তাদের প্রার্থীরা নির্বাচনী মাঠে থাকবেন এবং কাউকে মনোনয়নপত্র প্রত্যাহার না করার জন্য স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরোনো পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৭০টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল। এর মধ্যে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় বর্তমানে ২৬৮ জন প্রার্থী নির্বাচনী প্রতিযোগিতায় রয়েছেন এবং সবাইকে ভোটের মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১১ দলীয় জোটের সঙ্গে কোনো আসন সমঝোতায় যাচ্ছে না এবং সম্পূর্ণ স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ১১ দলীয় জোটের পক্ষ থেকে আসন সমঝোতার ভিত্তিতে ২৫৩টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। ওই ঘোষণায় বলা হয়, জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি তিনটি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) সাতটি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) দুইটি এবং নেজামে ইসলাম পার্টি দুইটি আসনে প্রার্থী দেবে।

ওই সময় তিনটি দলের আসন বণ্টনের ঘোষণা দেওয়া হয়নি, যার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াও খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) অন্তর্ভুক্ত ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

আপডেট সময় : ০৭:৩০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬