ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উদ্যোক্তা উজ্জল কুন্ডু কৃষিবাংলা সম্মাননা পেলেন জৈবসার যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশুশ্রম নিরসনে সমন্বিত পদক্ষেপ গ্রহণের প্রতি গুরুত্বারোপ আইনপ্রণেতা ও বিশেষজ্ঞদের প্রধানমন্ত্রী বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ ইউনিট সরবরাহ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি শেয়ার করেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১,৬০৮ স্কুলে যাওয়ার বাধা দূর হলো তুবা-অয়ন মিত্রের থানা নির্বাহী কর্মকর্তার মানবিক উদ্যোগের নজির বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের

চির নিদ্রায় শায়িত কিংবদন্তী অভিনেত্রী কবরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১ ৩৯৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুতরাং ছবিতে সুভাষ দত্ত ও কবরী : সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক,  ঢাকা

প্রয়াত কিংবন্তী অভিনেত্রী কবরী। কভিড আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মধ্যরাতে শেষনিঃশ্বাষ ত্যাগ করেন কবরী। মৃত্যুকালে তারবয়স হয়েছিলো ৭০। তিনি একজন সাবেক সংসদ সদস্য ছাড়াও নিজে একাধিক চলচিত্র পরিচালনা করেন। কবরী ছিলেন একজন মুক্তিযোদ্ধা। ৭১’ সালে ভারতের ত্রিপুরায় আশ্রয় নিয়েছিলেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে সমাহিত করা হয়।

সুভাষ দত্ত : সংগ্রহ

তার মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরিণ শারমিন চৌধুরী, বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউর হক, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীসহ মন্ত্রী-এমপি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেছেন। তার মৃত্যুতে চলচিত্রাঙ্গণে শোকের ছায়া নেমে আসে।

১৯৬৪ সালে সুতরাং ছবিতে অভিনয় দিয়ে চলচিত্রে অভিষেক। তখন থেকেই মিনা হয়ে ওঠেন সবার প্রিয় কবরী। সুতরাং ছবিটি মুক্তির পর চারদিকে হৈচৈ পড়ে যায়। দারুণ ব্যবসা সফল ছবিটি পরবর্তীতে কম্বোডিয়ায় চলচ্চিত্র উৎসবে পুরষ্কৃতহয়। পরবর্তীতে ঢাকায় সম্বর্ধনা দেয়া হয় ছবির পুরো টিমকে। ছবিটির প্রযোজক চিত্ত চৌধুরীর সঙ্গে বিয়ের পর তাঁদের প্রথম ছেলে ‘বাবুনি’র জন্মের পর কবরী সুযোগ পান জহির রায়হানের উর্দু ছবি ‘বাহানা’য়।

রাজ্জাক-কবরী জুটি : সগৃহিত

কবরী অভিনিত সুতরাং, নীল আকাশের নিচে, ময়নামতি, ঢেউয়ের পর ঢেউ, পরিচয়, অধিকার, বেঈমান, অবাক পৃথিবী, সোনালী আকাশ, দীপ নেভে নাই বাহানা, সাত ভাই চম্পা, আবির্ভাব, বাঁশরি, যে আগুনে পুড়ি, দর্পচূর্ন, ‘ক খ গ ঘ ঙ’। এই ছবির শুটিং’এ চুয়াডাঙ্গা গিয়েছিলেন কবরী।

চুয়াডাঙ্গায় তিনি যে বাড়িতে ছিলেন সেই বাড়ির সড়কটির নাম এখন কবরী রোড। তখন রাজ্জাক-কবরী জুটির ছবির জনপ্রিয়তার তুঙ্গে। ২০০৬ সালে তার পরিচালিত প্রথম সিনেমা ‘আয়না’মুক্তি পায়। ইদানীং তিনি দ্বিতীয় সিনেমা ‘এই তুমি সেই তুমি’ নির্মাণ করছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :