ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
 অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের সমর্থক ভাইয়ারা না থাকলে ঘটনা অন্য রকম হয়ে যেতো: নাঈম হাসান আদ্-দ্বীনের কোটি টাকার চাপ উপেক্ষা করে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা যৌথ টহল ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সম্মত বিজিবি-বিএসএফ, নভেম্বরে ঢাকায় পরবর্তী বৈঠক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রতিশ্রুতি নয়, নীতি বাস্তবায়নেই ভরসা অর্থমন্ত্রীর

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে ফের বিক্ষোভ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ২৮৭ বার পড়া হয়েছে

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে ফের বিক্ষোভ: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাসের সামনে আবারও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাশ নামে এক হিন্দু যুবক হত্যার প্রতিবাদে শুক্রবার (২৬ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপ-দূতাবাস ও আশপাশের এলাকায় কঠোর পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।

শিয়ালদহ স্টেশন চত্বর থেকে গেরুয়া বসনধারী সাধু-সন্তদের অংশগ্রহণে একটি মিছিল শুরু হয়। মিছিলটি উপ-দূতাবাসের দিকে অগ্রসর হলে বেহালা বাগান মোড়ে কলকাতা পুলিশ সেটি আটকে দেয়। আয়োজকদের দাবি অনুযায়ী, কর্মসূচিটি শান্তিপূর্ণভাবেই পালিত হয়।

পরে শুভেন্দু অধিকারীসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় ৩০ মিনিট বৈঠক শেষে তিনি জানান, দীপু দাশ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিচার না হওয়া পর্যন্ত জামিন না দেওয়ার কথা ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে নিহতের পরিবারের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করেছে বলেও প্রতিনিধি দলকে অবহিত করা হয়।

বৈঠক শেষে শুভেন্দু অধিকারী বলেন, বিভিন্ন হিন্দু সংগঠন ও জনপ্রতিনিধিরা ধারাবাহিকভাবে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আসছেন। তিনি পুলিশের সাম্প্রতিক লাঠিচার্জ নিয়েও অভিযোগ তুলে ধরেন এবং আহত ও গ্রেপ্তারদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

উল্লেখ্য, দীপু দাশ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে কলকাতায় বাংলাদেশের উপ-দূতাবাসের সামনে দফায় দফায় প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিভিন্ন হিন্দু সংগঠন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে ফের বিক্ষোভ

আপডেট সময় : ০৮:৪২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫