ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

 পিতার কবর  জিয়ারত ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা তারেক রহমানের 

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ৩৯২ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রার্থনা করেছেন: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রার্থনা করেছেন। দেড় যুগ পর তিনি বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান। শুক্রবার ঢাকার শেরেবাংলানগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা এলাকায় কঠোর নজরদারি বজায় রাখে। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা থাকলেও নেতাকর্মীদের ভিড় ও নিরাপত্তাজনিত কারণে সূর্যাস্তের আগে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছানো সম্ভব না হওয়ায় তারেক রহমানের তরফে দলের জ্যেষ্ঠ নেতারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

সাভার জাতীয় স্মৃতি সৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেন
সাভার জাতীয় স্মৃতি সৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেন: ছবি সংগ্রহ

তবে, সাভারের পথে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছ বিনিময় করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পৌছেন রাত আটটা নাগাদ। দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার স্বদেশে ফেরেন তারেক রহমান। দলীয় সূত্র জানায়, শনিবার নির্বাচন কমিশনে ভোটার হওয়ার আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করার পর তিনি সম্প্রতি আততায়ীর গুলিতে নিহত জুলাইযোদ্ধা ওসমান হাদির কবরে প্রার্থনা জানাবেন।

এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। শুক্রবার চন্দ্রিমা উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বৃহস্পতিবার তারেক রহমানকে দেওয়া সংবর্ধনাকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন সংবর্ধনা এর আগে কেউ পাননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :