ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

জুলাই সনদ সমর্থন করলে গণভোটে হ্যা ভোট দিন : ড. ইউনূস

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ৩৬৮ বার পড়া হয়েছে

জুলাই সনদ সমর্থন করলে গণভোটে হ্যা ভোট দিন : ড. ইউনূস

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই জাতীয় সনদকে সমর্থন করলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ভোটাধিকার কারও দয়া নয়, এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণ ঠিক করে দেয়, দেশের ভবিষ্যৎ কোন পথে এগোবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর গণভোট নিয়ে দেশব্যাপী প্রচারণার লক্ষ্যে ভোটের গাড়ি সুপার ক্যারাভান-এর যাত্রা শুরু হয়েছে। সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। তিনি জানান, এবারের জাতীয় নির্বাচনের দিনই একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে।

সে সময় ভোটাররা জাতীয় সংসদের প্রার্থী নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের পক্ষেও মতামত দেবেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, দীর্ঘ নয় মাস ধরে সব রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও বৈঠকের মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রস্তুত করা হয়েছে। এই সনদ জনগণের সমর্থন পেলে দেশ আগামী বহু বছর নিরাপদ ও স্থিতিশীল পথে চলবে বলে তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন।

তাই যারা এই সনদ সমর্থন করেন, তাদের গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

ড. ইউনূস বলেন, সরকার এমন একটি নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর, যেখানে থাকবে না ভয় কিংবা বাধা-থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মতপ্রকাশ। তিনি নাগরিকদের উদ্দেশে বলেন, দেশ আপনার, আগামী পাঁচ বছর কে দেশ পরিচালনা করবে তা আপনিই ঠিক করবেন। সৎ, যোগ্য ও পছন্দের প্রার্থীকে চিন্তাভাবনা করে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই সনদ সমর্থন করলে গণভোটে হ্যা ভোট দিন : ড. ইউনূস

আপডেট সময় : ০৯:২৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫