ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

ভাইয়ের হত্যার বিচার প্রকাশ্যে দেখতে চাই: ওসমান হাদির বড় ভাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৩৬৯ বার পড়া হয়েছে

ভাইয়ের হত্যার বিচার প্রকাশ্যে দেখতে চাই: ওসমান হাদির বড় ভাই

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘ইনকিলাব মঞ্চ’র মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচার প্রকাশ্যে করার জোর দাবি জানিয়েছেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। তিনি বলেন, আমার ভাই শরিফ ওসমান হাদির বিচার যেন এই বাংলার জমিনে প্রকাশ্যে আমরা দেখতে পারি, এই একটাই দাবি।

শনিবার (২০ ডিসেম্বর) বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির নামাজে জানাজার আগে আবেগাপ্লুত কণ্ঠে এ দাবি জানান তিনি। এদিন জানাজার ইমামতিও করেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক নিজেই।

তিনি বলেন, আজ লক্ষ লক্ষ তৌহিদি জনতা আমার ভাইয়ের জানাজায় হাজির হয়েছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একটি স্পষ্ট বার্তা দিয়ে গেছে হাদি। তিনি জানান, হাদির একমাত্র সন্তানের বয়স মাত্র আট মাস। সন্তান জন্মের পর বিপ্লবী চেতনা ও সাহসিকতার প্রতীক হিসেবে তার নাম রাখা হয় ‘ফিরনাস’।

আবু বকর সিদ্দিক বলেন, আজ আমার মায়ের দিকে তাকানো যায় না, তিনি পাগলপ্রায়। আমরা ছয় ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল হাদি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজধানীর বুকে জুমার নামাজের পর গুলি করে খুন করে যদি সাত–আট দিনেও খুনিরা ধরা না পড়ে, তাহলে এর চেয়ে লজ্জার বিষয় জাতির জন্য আর কী হতে পারে? যদি তারা কয়েক ঘণ্টার মধ্যেই সীমান্ত পেরিয়ে যায়, তাহলে কীভাবে গেল–এই প্রশ্ন রেখে গেলাম।

নজরুলের পাশে চিরনিদ্রায় জুলাইযোদ্ধা শহীদ ওসমান হাদি
নজরুলের পাশে চিরনিদ্রায় জুলাইযোদ্ধা শহীদ ওসমান হাদি

তিনি আরও বলেন, হাদি সব সময় শহীদ হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করত। হয়তো আল্লাহ তাকে সেই মর্যাদা দিয়েছেন। কিন্তু এই ঋণ আমি ছাড়ব না। সাত দিন হয়ে গেল, এখনো কিছু করতে না পারার কষ্টে বুক ফেটে যাচ্ছে।

আবেগ ধরে রাখতে না পেরে তিনি বলেন, যখন তার শিশুসন্তানকে বাবার মুখ দেখানোর জন্য কোলে আনা হয়, তখন মনে হয়, সে আর কোনো দিন জানবে না তার বাবা কেমন ছিলেন।

শেষে তিনি সবার কাছে পরিবারের জন্য দোয়া চান এবং বলেন, হাদি ফিরে আসবে না, কিন্তু সে বেঁচে থাকবে মানুষের হৃদয়ে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :