ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

ভাইয়ের হত্যার বিচার প্রকাশ্যে দেখতে চাই: ওসমান হাদির বড় ভাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৩২১ বার পড়া হয়েছে

ভাইয়ের হত্যার বিচার প্রকাশ্যে দেখতে চাই: ওসমান হাদির বড় ভাই

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইনকিলাব মঞ্চ মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচার প্রকাশ্যে করার জোর দাবি জানিয়েছেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। তিনি বলেন, আমার ভাই শরিফ ওসমান হাদির বিচার যেন এই বাংলার জমিনে প্রকাশ্যে আমরা দেখতে পারি, এই একটাই দাবি।

শনিবার (২০ ডিসেম্বর) বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির নামাজে জানাজার আগে আবেগাপ্লুত কণ্ঠে দাবি জানান তিনি। এদিন জানাজার ইমামতিও করেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক নিজেই।

তিনি বলেন, আজ লক্ষ লক্ষ তৌহিদি জনতা আমার ভাইয়ের জানাজায় হাজির হয়েছেন। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একটি স্পষ্ট বার্তা দিয়ে গেছে হাদি। তিনি জানান, হাদির একমাত্র সন্তানের বয়স মাত্র আট মাস। সন্তান জন্মের পর বিপ্লবী চেতনা সাহসিকতার প্রতীক হিসেবে তার নাম রাখা হয়ফিরনাস

আবু বকর সিদ্দিক বলেন, আজ আমার মায়ের দিকে তাকানো যায় না, তিনি পাগলপ্রায়। আমরা ছয় ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল হাদি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজধানীর বুকে জুমার নামাজের পর গুলি করে খুন করে যদি সাতআট দিনেও খুনিরা ধরা না পড়ে, তাহলে এর চেয়ে লজ্জার বিষয় জাতির জন্য আর কী হতে পারে? যদি তারা কয়েক ঘণ্টার মধ্যেই সীমান্ত পেরিয়ে যায়, তাহলে কীভাবে গেলএই প্রশ্ন রেখে গেলাম।

নজরুলের পাশে চিরনিদ্রায় জুলাইযোদ্ধা শহীদ ওসমান হাদি

তিনি আরও বলেন, হাদি সব সময় শহীদ হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করত। হয়তো আল্লাহ তাকে সেই মর্যাদা দিয়েছেন। কিন্তু এই ঋণ আমি ছাড়ব না। সাত দিন হয়ে গেল, এখনো কিছু করতে না পারার কষ্টে বুক ফেটে যাচ্ছে।

আবেগ ধরে রাখতে না পেরে তিনি বলেন, যখন তার শিশুসন্তানকে বাবার মুখ দেখানোর জন্য কোলে আনা হয়, তখন মনে হয়, সে আর কোনো দিন জানবে না তার বাবা কেমন ছিলেন।

শেষে তিনি সবার কাছে পরিবারের জন্য দোয়া চান এবং বলেন, হাদি ফিরে আসবে না, কিন্তু সে বেঁচে থাকবে মানুষের হৃদয়ে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভাইয়ের হত্যার বিচার প্রকাশ্যে দেখতে চাই: ওসমান হাদির বড় ভাই

আপডেট সময় : ০৫:০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫