ঢাকা ১০:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

শরিফ ওসমান হাদির স্মরণে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ২৮৪ বার পড়া হয়েছে

শরিফ ওসমান হাদির স্মরণে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে দেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। শোক দিবস উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

ওসমান হাদির মৃত্যুর খবর জানার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টাও পৃথক শোকবার্তায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন।

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অন্যায়, অবিচার ও দমন–পীড়নের বিরুদ্ধে হাদির আপসহীন অবস্থান গণতন্ত্রকামী মানুষের জন্য প্রেরণার উৎস ছিল। ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে তাঁর ভূমিকা তরুণদের অনুপ্রাণিত করেছে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবও শোক প্রকাশ করেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, ‘হাদি ছিলেন দেশের একনিষ্ঠ ও লড়াকু তরুণ কণ্ঠস্বর।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুষ্কৃতকারীদের নৈরাজ্যের শিকার হয়ে হাদি নিহত হয়েছেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তাঁকে সাহসী ও অকুতোভয় দেশপ্রেমিক হিসেবে আখ্যায়িত করেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাংবাদিক নেতারাও গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :