ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

হাদির ওপর হামলার আসামি শনাক্ত: ডিএমপি কমিশনারের ভাষ্য

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৬:৩৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ২০৪ বার পড়া হয়েছে

হাদির ওপর হামলার আসামি শনাক্ত:  ডিএমপি কমিশনারের ভাষ্য

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতারের বিষয়ে কথা বলেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে  এই তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, আমরা ক্রাইম টার্গেটকে খুঁজছি। এখনও ২৪ ঘণ্টা পার হয়নি। হোপফুলি আমরা এটা ডিটেক্ট করতে পারবো। তিনি আরও জানান, এই চক্রে কতজন জড়িত তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তিনি বলেন, আমরা টার্গেটকে খুঁজছি। জনগণের সহযোগিতাও চেয়েছি। হোপফুলি আমরা এটি দ্রুত শনাক্ত করতে পারবো।

আসামির নাম প্রকাশ করা হবে কিনা জানতে চাইলে কমিশনার বলেন, নাম এখনই বলা যাচ্ছে না। আমরা তাকে খুঁজছি।

হাদির ওপর হামলার ঘটনায় পুলিশ ঘটনার স্থানীয় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে এবং সম্ভাব্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রাখছে। এছাড়া সাধারণ জনগণকে ৯৯৯ নম্বরে অথবা সংশ্লিষ্ট থানায় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ডিএমপি আহ্বান জানিয়েছে।

ডিএমপি কমিশনারের বক্তব্য থেকে পরিষ্কার, গোয়েন্দা ও তদন্ত কার্যক্রম খুব দ্রুত এবং যত্নসহকারে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ রাজধানীজুড়ে তল্লাশি ও নজরদারি জোরদার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাদির ওপর হামলার আসামি শনাক্ত: ডিএমপি কমিশনারের ভাষ্য

আপডেট সময় : ০৬:৩৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫