ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রে একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতার আশঙ্কা রিজভীর

গুলিবিদ্ধ হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মির্জা আব্বাস

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৪:১৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ৩১৫ বার পড়া হয়েছে

গুলিবিদ্ধ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মির্জা আব্বাস

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাদির প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে তিনি হাসপাতালের জরুরি বিভাগের গেটে প্রবেশ করেন।

এর আগে দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, হাদির বাম কানের নিচে গুলিবিদ্ধ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বরও হাদী হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছিলেন। তিনি জানান, ওই সময় তার মোবাইল নম্বরে বিদেশি নম্বর থেকে কল টেক্সট করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, গত তিন ঘণ্টায় আমার নম্বরে অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি এসেছে।

রাজনৈতিক অঙ্গনে আলোচিত এই হামলার ঘটনায় পুলিশ এখন তদন্তে নেমেছে এবং হামলাকারীদের শনাক্ত গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গুলিবিদ্ধ হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মির্জা আব্বাস

আপডেট সময় : ০৪:১৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫