ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উদ্যোক্তা উজ্জল কুন্ডু কৃষিবাংলা সম্মাননা পেলেন জৈবসার যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশুশ্রম নিরসনে সমন্বিত পদক্ষেপ গ্রহণের প্রতি গুরুত্বারোপ আইনপ্রণেতা ও বিশেষজ্ঞদের প্রধানমন্ত্রী বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ ইউনিট সরবরাহ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি শেয়ার করেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১,৬০৮ স্কুলে যাওয়ার বাধা দূর হলো তুবা-অয়ন মিত্রের থানা নির্বাহী কর্মকর্তার মানবিক উদ্যোগের নজির বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের

সাবেক এমপি কিংবদন্তী অভিনেত্রী কবরী লাইফ সাপোর্টে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১ ৩৮৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

সাবেক এমপি ও বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে লাইফ সাপোর্ট নেওয়া হয়েছে এবং তার ফুসফুসের অবস্থাও জটিল জানিয়েছে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক অধ্যাপক ফারুক আহমেদ।

২০০১ সালে নারায়ণগঞ্জ-৪ আসনে   বিপুল ভোটে জয়লাভ করেছিলেন সারাহ বেগম কবরী।

কবরীর ছেলে শাকের চিশতীও একই কথা জানিয়েছেন। তার অবস্থা সম্পর্কে অধ্যাপক ফারুক আহমেদ বলেন, ওনার ফুসফুসের অবস্থা ভালো নয়, অক্সিজেন লেভেল ওঠানামা করছে।
ভিডিও বার্তায় ছেলে শাকের চিশতী জানান, তার মা এখন কথা বলার মত অবস্থায় নেই। আমরা আশাবাদী, মা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন। তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি দেশবাসী ও ভক্তদের কাছে দোয়া চেয়েছেন।

 

গত ৫ এপ্রিল অভিনেত্রী কবরীর শরীরে করোনা শনাক্ত হয়। রাতেই তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ৭ এপ্রিল রাতে শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

৮ এপ্রিল দুপুরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কবরীর জন্য আইসিইউ পাওয়া যায়। তিনি সে হাসপাতালেই চিকিৎসাধীন তিনি। কবরীর উন্নত চিকিৎসায় শনিবার বিশেষজ্ঞ চিকিৎসকরা বসেছিলেন বলে জানিয়েছেন অধ্যাপক ফারুক আহমেদ।

প্রতিথযশা চলচিত্র পরিচালক ও অভিনেতা সুভাষ দত্ত’র ‘সুতরাং’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় কবরীর। সেটি ১৯৬৪ সালের কথা। এরপর ‘বাহানা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘রংবাজ’, ‘সারেং বউ’, ‘সুজন সখী’সহ বহু কালজয়ী চলচ্চিত্রে সুঅবিনয়ের জন্য পুরষ্কার পেয়েছেন কবরী।

কালজয়ী নায়িকার পুরো নাম সারাহ বেগম কবরী। কবরী সরকারি অনুদানের ‘এই তুমি সেই তুমি’ সিনেমা পরিচালনা করছেন। সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে, চলছে সম্পাদনার কাজ। কবরী পরিচালিত প্রথম ছবি ‘আয়না’, মুক্তি পায় ২০০৬ সালে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :