ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমঝোতা না হলে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের দেশ গঠনে নাগরিক দায়িত্ব আহ্বান প্রধানমন্ত্রীর ঈদের টানা সাতদিনের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ঢাকায় পশু কোরবানি ৭লাখ: সাভার ট্যানারী পল্লীতে চামড়া  ঢুকেছে সোয়া ৫ লাখ প্রথম ফিরতি ফ্লাইটে  ৪১৯ জন হজযাত্রী ঢাকায় পৌঁছেছেন চামড়া: অর্থনীতিতে আয়ের উৎস, সেই মূল্যবান সম্পদের এমন অর্থহীন পরিণতি! সড়ক নয়, যেন মৃত্যুর উপত্যকা! লোবানের গন্ধে ফিকে ঈদের আনন্দ বিশ্ববাজারে স্বর্ণের দামে  উল্লেখযোগ্য পতন, কেন? ঈদুল আজহায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা দেশজুড়ে উৎসবের আমেজে উদযাপিত পবিত্র ঈদুল আজহা

জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৬:৩২:০২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে

জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটের তফসিল আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে। সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে তফসিল প্রকাশ করবেন।

বুধবার বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি আরও জানান, সিইসির ভাষণ আজ বিকেল চারটায় রেকর্ড করা হয়েছে।

নির্বাচন কমিশন ইতোমধ্যে দুই নির্বাচন একসঙ্গে আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং তাই তফসিল ঘোষণাও একযোগে করা হবে।

বুধবার সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে তাঁকে অবহিত করে।

ইসি সচিব বলেন, রাষ্ট্রপতি প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন এবং কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী কার্যক্রম আরও গতি পাবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার

আপডেট সময় : ০৬:৩২:০২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫