ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

সেনাপ্রধানের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ২২০ বার পড়া হয়েছে

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে।

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে।

গতকাল বৃহস্পতিবার সেনা সদরে সেনাপ্রধানের সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের সামরিক খাতে সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

এদিকে বাংলাদেশে ফান্সের দূতাবাসের ফেসবুক পেজের  একটি পোস্টেও এ বিষয়ে বলা হয়েছে, সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আন্তরিক আলোচনা করেন। রাষ্ট্রদূত জাতিসংঘ  শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানেরও প্রশংসা করেন।

এর আগে ২৫ নভেম্বর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে গণতন্ত্র, উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দিয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন গতিতে এগিয়ে নেওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে।

তিনি বলেন, ‘বাংলাদেশ একটি ঐতিহাসিক জাতীয় নির্বাচনের মুখোমুখি দাঁড়িয়ে। ফ্রান্স ও বাংলাদেশের অংশীদারি আরো শক্তিশালী করা ও সহযোগিতা বিস্তারের জন্য উপযুক্ত সময় এটি। দুই দেশের অংশীদারি আরো এগিয়ে নেওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।’

উল্লেখ্য, ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটি অর্থনীতি, বাণিজ্য, গণতন্ত্র, উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দৃঢ়। বাংলাদেশ প্রধানত পোশাক, হিমায়িত খাদ্য এবং কৃষিপণ্য রপ্তানি করে; অন্যদিকে ফ্রান্স রাসায়নিক পণ্য, ইলেকট্রনিকস এবং পরিবহন পণ্য রপ্তানি করে।

দুই দেশ একে অন্যের দূতাবাস এবং কনসুলেটগুলোর মাধ্যমে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক সর্বদা বজায় রাখে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সেনাপ্রধানের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৩:১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫