ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রে একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতার আশঙ্কা রিজভীর

নির্বাচন ঘিরে পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ২৬৬ বার পড়া হয়েছে

নির্বাচন ঘিরে পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটি সাধারণ নির্বাচন নয়, গণ-অভ্যুত্থানের পরবর্তী একটি ঐতিহাসিক নির্বাচন। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার এ নির্বাচনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, কোনো ধরনের পক্ষপাতিত্ব এড়াতে দৈবচয়ন পদ্ধতিতে দেশের সকল জেলার পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। নিজ দায়িত্বে নির্বাচন দিলে অনিচ্ছাকৃতভাবেও পক্ষপাতের আশঙ্কা তৈরি হতে পারে, তাই এই পদ্ধতি গ্রহণ করা হয়েছে।

প্রধান উপদেষ্টা পুলিশকে মানসিকভাবে নির্বাচন পরিচালনার চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ‘নতুন বাংলাদেশ’-এর জন্ম হবে। আর এই নবজন্মের ধাত্রীর ভূমিকা পালন করবে পুলিশ বাহিনী। কাপুরুষের মতো নিষ্ক্রিয় না থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে শহীদদের আকাঙ্ক্ষা পূরণে এগিয়ে আসতে হবে বলেও তিনি জোর দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচন ঘিরে পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

আপডেট সময় : ০১:০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫