ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু, পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগে বিতর্ক

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ১৯৫ বার পড়া হয়েছে

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু, পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগে বিতর্ক

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি গুরুত্বপূর্ণ ধারাকে অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তার বিরুদ্ধে করা তিনটি পৃথক আপিলের শুনানি আপিল বিভাগে শুরু হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চ এ শুনানি গ্রহণ করে। কার্যতালিকায় তিনটি আপিলই প্রথম তিন নম্বরে স্থান পায়। এ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পক্ষভুক্ত হয়েছেন।

গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ বাতিল করে রায় দেন। রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসংক্রান্ত সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা এবং সংবিধানে সংযোজিত ৭ক, ৭খ ও ৪৪(২) অনুচ্ছেদ সাংবিধানিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক বলে বাতিল ঘোষণা করা হয়।

একই সঙ্গে গণভোটের বিধান সম্পর্কিত ১৪২ অনুচ্ছেদ পুনর্বহাল করা হয়। তবে সংশোধনী আইন পুরোপুরি বাতিল করা হয়নি এবং অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংসদের ওপর ছেড়ে দেওয়া হয়।

এ রায়ের বিরুদ্ধে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তি প্রথম লিভ টু আপিল করেন। নওগাঁর মোফাজ্জল হোসেন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে মিয়া গোলাম পরওয়ার পৃথক দুটি আপিল করেন। আপিল বিভাগ গত ১৩ নভেম্বর তিনটি আবেদনেরই লিভ টু আপিল মঞ্জুর করে।

মঙ্গলবার থেকে শুরু হওয়া শুনানিতে এ আপিলগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করা হচ্ছে। ২০১১ সালের ৩০ জুন আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনী আইন পাস করে, যেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ মোট ৫৪টি ক্ষেত্রে সংবিধান সংশোধন করা হয়। ২০২৫ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর এ সংশোধনীর বৈধতা প্রশ্নে দুইটি রিট হয়, যার ভিত্তিতে হাইকোর্ট ঐতিহাসিক রায়টি দেন।

এখন আপিল বিভাগের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে দেশের সংবিধান কাঠামোয় পঞ্চদশ সংশোধনীর ভবিষ্যৎ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু, পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগে বিতর্ক

আপডেট সময় : ১০:৪৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫