ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

বাউলদের ওপর হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ: প্রেস সচিব

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে

বাউলদের ওপর হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ: প্রেস সচিব

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাউল শিল্পীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, উপদেষ্টা পরিষদের সভায় নির্বাচন বা বাউলদের বিষয়ক কোনো আলোচনা হয়নি। তবে সরকার ঘটনার গুরুত্ব বিবেচনায় ইতোমধ্যে হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের নির্দেশ দিয়েছে। প্রেস সচিবের ভাষায়, আমি যা জানি, তা হলো বাউলদের ওপর হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

শফিকুল আলম জানান, নির্দেশনার পর মানিকগঞ্জ জেলা পুলিশ ঘটনাস্থলে ইতোমধ্যে অভিযান শুরু করেছে। পাশাপাশি যেসব এলাকায় এ ধরনের হামলা হয়েছে, সেখানে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই এসব ঘটনার তদন্ত ও আইনগত ব্যবস্থা সম্পর্কে সুনির্দিষ্ট অগ্রগতি জানা যাবে।

সরকার মনে করছে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীদের ওপর হামলা সমাজের জন্য ক্ষতিকর এবং এসব অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর বলে ব্রিফিংয়ে প্রেস সচিব উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাউলদের ওপর হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ: প্রেস সচিব

আপডেট সময় : ০৭:৪৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫