ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের সমর্থক ভাইয়ারা না থাকলে ঘটনা অন্য রকম হয়ে যেতো: নাঈম হাসান আদ্-দ্বীনের কোটি টাকার চাপ উপেক্ষা করে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা যৌথ টহল ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সম্মত বিজিবি-বিএসএফ, নভেম্বরে ঢাকায় পরবর্তী বৈঠক

হাসিনার রায়ের পর বিতর্কিত পোস্ট, আটক ঢাবির ডেপুটি রেজিস্ট্রার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ২৩৫ বার পড়া হয়েছে

হাসিনার রায়ের পর বিতর্কিত পোস্ট, আটক ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু শিশির

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমরা ২০০০ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে ইনসাফ আনার শপথ নিয়ে এসেছি, এখানে গাদ্দারি করার জায়গা নেই

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের রাসেল টাওয়ার এলাকা থেকে একদল শিক্ষার্থী তাকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করেন।

ঢাবি ছাত্রদের কয়েকজন ডাকসু নেতা ফেসবুকে পোস্ট দিয়ে জানান, তারা স্বেচ্ছা উদ্যোগে লাভলুকে শনাক্ত করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ তার পোস্টে লিখেছেন, লীগের দোসর ঢাবির ডেপুটি রেজিস্ট্রার জঙ্গি লাভলুকে খুঁজে বের করে পুলিশে দেওয়া হয়েছে। মুজিবকোট পরা শিক্ষক নামের কলঙ্কগুলোকেও শিগগির সাইজ করা হবে।

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তার পোস্টে লেখেন, ‘লাভলুকে পুলিশের হাতে সোপর্দ করে এলাম। গণহত্যাকারী টিচারদের ব্যাপারেও একই স্ট্যান্ড থাকবে। আমরা ২০০০ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে ইনসাফ আনার শপথ নিয়ে এসেছি, এখানে গাদ্দারি করার জায়গা নেই।

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের লেখেন, হাসিনার পক্ষে পোস্ট দেওয়া ঢাবির ডেপুটি রেজিস্ট্রার কট। প্রত্যেকটা ইঁদুরকেই গর্ত থেকে টেনে বের করা হবে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী লাভলুকে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ছাত্রজীবনে লাভলু মোল্লা শিশির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাসিনার রায়ের পর বিতর্কিত পোস্ট, আটক ঢাবির ডেপুটি রেজিস্ট্রার

আপডেট সময় : ১০:৪৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫