ঢাকা ০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী

লাল শাপলা নয়, শাপলা কলিতেই সন্তুষ্ট এনসিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে

লাল শাপলা নয়, শাপলা কলিতেই সন্তুষ্ট জাতীয় নাগরিক পার্টি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাপলা প্রতীকের দাবিতে অনড় থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অবশেষে শাপলা কলি মেনে নিয়েছে। শাপলা কলি পেলে এনসিপি তা মেনে নেবে।

দলটির তরফে শাপলা কলি প্রতীক চেয়ে তা বরাদ্দের আবেদন জানিয়েছে ইসিতে।

রোববার দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ তথ্য জানান। এদিন বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেন এনসিপির নেতারা।

 নাসীরুদ্দীন বলেন, বর্তমানে আমাদের পছন্দের প্রতীক শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি। এর আগে পছন্দের তালিকায় লাল শাপলা ও ছিলো। আগের পছন্দের তালিকা বদল করে এ বিষয়ে ইসিকে দরখাস্ত দিয়েছি।

পাটওয়ারী বলেন, তারা প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত হয়েছেন। আগামী নির্বাচনে ধানের শীষের সঙ্গে শাপলা কলির প্রতিদ্বন্দ্বিতা হবে বলেও জানিয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন শাপলা কলিসহ কয়েকটি প্রতীক যুক্ত করে গেজেট প্রকাশ করেছে। এরই ধারাবাহিকতায় এনসিপি ইসির তালিকা থেকে প্রতীক পছন্দ করে আজকে একটা আবেদন দিয়েছে। এরমধ্যে প্রথমে আছে শাপলা, দ্বিতীয়তে আছে সাদা শাপলা এবং তৃতীয় শাপলা কলি আছে।

এনসিপি নেতা জহিরুল ইসলাম মুসা তাদের প্রতীক হিসেবে শাপলা, সাদা শাপলা এবং শাপলা কলি’ বেছে নেওয়ার কথা উল্লেখ করে বলেন, শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি এখন আমাদের পছন্দ। এর জন্য আমরা আবেদন করেছি। এনসিপির প্রতীক শাপলা কলি বিবেচনায় নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করতে পারে।

গত বৃহস্পতিবার  নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। তাতে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে শাপলা কলি যুক্ত করা হয়েছে। অথচ এনসিপি দীর্ঘদিন ধরে শাপলাকে দলীয় প্রতীক হিসেবে দাবি জানিয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লাল শাপলা নয়, শাপলা কলিতেই সন্তুষ্ট এনসিপি

আপডেট সময় : ০৭:০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫