ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

অশান্ত মেঘনা তীর: ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে আহত ৫০

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫২:২৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

অশান্ত মেঘনা তীর: ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে আহত ৫০

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন বাজারে ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

ভোলা শহরে বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল থেকেই জেলা বিএনপি ও বিজেপি নিজ নিজ কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছিল। দুপুর ১২টার দিকে বিজেপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নতুন বাজার থেকে মিছিল নিয়ে সদর রোড ও চকবাজার ঘুরে কার্যালয়ের সামনে সমাবেশ করেন। একই সময় মহাজনপট্টিতে বিএনপির সমাবেশ শেষে একটি মিছিল বের হয়। মিছিলটি নতুন বাজার পৌর ভবনের সামনে পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে উভয় দলের অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে ৪৫ জনকে ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং আটজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশালে পাঠানো হয়েছে।

জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম অভিযোগ করেন, “আমাদের শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ বিজেপি কর্মীরা ইটপাটকেল ছুড়ে হামলা চালায়।” অপরদিকে বিজেপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম বলেন, “বিএনপির মিছিল আমাদের কার্যালয়ের সামনে এসে হামলা চালায়, এতে আমাদের বহু কর্মী আহত হয়েছেন।”

ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান জানান, “এখন পর্যন্ত উভয় দলের ৪৫ জন চিকিৎসা নিয়েছেন, বেশ কয়েকজন ভর্তি রয়েছেন।”

ভোলা মডেল থানার ওসি হাসনাইন পারভেজ বলেন, “পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। এখনও কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মতে, সংঘর্ষের পর নতুন বাজার এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে, তবে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি আপাতত স্বাভাবিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অশান্ত মেঘনা তীর: ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে আহত ৫০

আপডেট সময় : ০৫:৫২:২৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫