ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোডশেডিং ৩০০০ মেগাওয়াট : গ্যাস সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে ১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম লাইনে দাঁড়িয়ে স্বস্তি: অল্প সময়েই তেল পেলেন বাইকচালক মোহাম্মদ আলী দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে

সোনা রঙ ধানে আলোকিত মাঠ সিলেটে কৃষকের মুখে হাসি

প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১৭৮ বার পড়া হয়েছে

সোনা রঙ ধানে আলোকিত মাঠ সিলেটে কৃষকের মুখে হাসি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনা রঙ ধানে আলোকিত মাঠ। সিলেটে ওসমানি নগরে কৃষকের মুখে হাসি। চলতি মৌসুমে  ওসমানীনগর উপজেলায়  আমন ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলার আটটি ইউনিয়নের মাঠজুড়ে এখন সোনালি ধানে ভরে উঠেছে।  অনুকূল আবহাওয়া ও সময়মতো বৃষ্টি হওয়ায় এ মৌসুমে আমন আবাদ সফল  বলে জানিয়েছে কৃষি বিভাগ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ওসমানীনগরের আটটি ইউনিয়নে ৮,৭৬৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ধান কাটা শুরু হয়েছে এবং কৃষকের মুখে এখন তৃপ্তির হাসি।

উপজেলা কৃষি অফিসার উম্মে তামিমা বলেন, চলতি মৌসুমে আবহাওয়া ছিল অনুকূল, সময়মতো বৃষ্টি হয়েছে, আর কৃষি বিভাগের কর্মকর্তারা নিয়মিত মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়েছেন।

ফলে এবারের আমন ধানে আশানুরূপ ফলন পাওয়া গেছে। উপজেলার প্রায় সব ইউনিয়নেই বিচ্ছিন্নভাবে ধান কাটা শুরু হয়েছে। আমরা আশা করছি উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

স্থানীয় কৃষক আহমদ আলী সংবাদমাধ্যমকে জানান, এবারের ফসল খুব ভালো হয়েছে। আগের বছরের তুলনায় ফলন বেশি। আবহাওয়া ভালো থাকায় কোনো পোকামাকড়ের আক্রমণ হয়নি। আল্লাহর রহমতে আমরা সবাই খুব খুশি।

কৃষি বিভাগের আশা, আমন মৌসুম শেষে রবি ফসলের প্রস্তুতিও শুরু হবে শিগগিরই। এবারের এই ফলন কৃষকদের আর্থিকভাবে স্বস্তি দিয়েছে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সোনা রঙ ধানে আলোকিত মাঠ সিলেটে কৃষকের মুখে হাসি

আপডেট সময় : ০১:১৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫