ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী

প্রতিটি ভোটকেন্দ্রে সশস্ত্র আনসার মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৩০৬ বার পড়া হয়েছে

আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের পরিবহন খাতে নিজস্ব অর্থায়নে কেনা ৩১টি যানবাহনের হস্তান্তর অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে তিনজন অস্ত্রধারীসহ মোট ১৩ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার জন্য আরও একজন অস্ত্রধারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন বলেও তিনি জানান।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের পরিবহন খাতে নিজস্ব অর্থায়নে কেনা ৩১টি যানবাহনের হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ তথ্য দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে আনসারদের অবদান সব সময়ই গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের সঙ্গেও একজন অস্ত্রধারী আনসার মোতায়েন থাকবে। আনসার সদস্যরা নয় দিন ধরে দায়িত্ব পালন করবেন এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

প্রতিটি ভোটকেন্দ্রে সশস্ত্র আনসার মোতায়েন থাকবে:
আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের পরিবহন খাতে নিজস্ব অর্থায়নে কেনা ৩১টি যানবাহনের হস্তান্তরের পর তা ঘুরে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনি আরও বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের নিরাপত্তা, শান্তি–শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা নিজেদের জীবন ও স্বার্থের তোয়াক্কা না করে নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করছে, যোগ করেন তিনি।

আনসার সদস্যদের যাতায়াতজনিত সমস্যা কমাতে নতুন পরিবহন সার্ভিস চালুর ঘোষণা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের নিজস্ব অর্থায়নে ৩১টি যানবাহন কেনা হয়েছে, যা বাহিনীর কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।

অস্ত্র উদ্ধারের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, প্রতিদিনই অস্ত্র উদ্ধার করা হচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই অভিযান জোরদার হচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রতিটি ভোটকেন্দ্রে সশস্ত্র আনসার মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ১১:৫৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫