ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

উপকূলের আড়ত ও মাছঘাটে ডিমওয়ালা ইলিশের আমদানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ১৮৭ বার পড়া হয়েছে

উপকূলের আড়ত ও মাছঘাটে ডিমওয়ালা ইলিশের আমদানি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমিনুল হক ভূইয়া, ঢাকা

ভর প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে  ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে  ২৫ অক্টোবর মধ্যরাতে থেকেই মেঘনা ও পদ্মায় নেমেছেন জেলেরা। অনেক জেলে চলে যান সাগরে।  নদীতে এখন ইলিশের প্রাচুর্য, আড়ত ও মাছঘাটেও জমেছে বেচাকেনা। তবে উদ্বেগের বিষয় বাজারে ওঠা অধিকাংশ ইলিশই ডিমওয়ালা। স্থানীয় মৎস্য কর্মকর্তারা আশঙ্কা করছেন, এতসংখ্যক ডিমওয়ালা ইলিশ ধরা পড়লে ভবিষ্যতে উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

উপকূলের আড়ত ও মাছঘাটে ডিমওয়ালা ইলিশের আমদানি
উপকূলের আড়ত ও মাছঘাটে ডিমওয়ালা ইলিশের আমদানি

গত রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে চাঁদপুর, ভোলা, বরিশাল, লক্ষীপুর, পটুয়াখালীসহ উপকূলের মাছঘাটগুলোতে ইলিশের আমদানি চোখে পড়ার মতো।  তবে, বাজারে আসা ইলিশের মধ্যে ডিমওয়ালা ইলিশের সংখ্যা মন্দ নয়।

মতলব দক্ষিণ উপজেলা সদর বাজারের মাছ বিক্রেতা বিমল চন্দ্র জানান, সোমবার বাজারে প্রায় ২০ মণ ইলিশ এসেছে। ছোট ও মাঝারি আকারের মাছই বেশি, আর অধিকাংশই ডিমওয়ালা। বড় ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায়, মাঝারি আকারের ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় এবং ছোট ইলিশ ৩৫০ থেকে ৬০০ টাকায়।   দাম কমেছে কেজিপ্রতি ৩০০–৫০০ টাকা।

ক্রেতা-বিক্রেতারা ইলিশের প্রাচুর্যে খুশি হলেও স্থানীয়দের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তাঁদের প্রশ্ন, অভিযানে সফলতা এলে এত ডিমওয়ালা ইলিশ বাজারে আসার কথা নয়। মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, বাজার থেকে ডিমওয়ালা ইলিশ সংগ্রহে মৎস্য বিভাগ কাজ করছে। তবু এত ডিমওয়ালা ইলিশ ধরা পড়া উদ্বেগজনক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মৎস্য কর্মকর্তারা মনে করছেন, এ পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন ব্যাহত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উপকূলের আড়ত ও মাছঘাটে ডিমওয়ালা ইলিশের আমদানি

আপডেট সময় : ০৮:৩৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫