ঢাকা ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী

১৯ বছর পর বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক, ঢাকায় পাক মন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ২০২ বার পড়া হয়েছে

পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন দিনের সফরে আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী

বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) নবম বৈঠকে যোগ দিতে আজ (শনিবার) ঢাকায় পৌঁছাচ্ছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। আগামীকাল রোববার ঢাকায় অনুষ্ঠিত হবে এ বৈঠক।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। মূলত পাকিস্তানের অর্থমন্ত্রী আহাদ খান চিমার এ বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল, তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে পেট্রোলিয়াম মন্ত্রী মালিককে প্রেরণ করা হয়েছে। তিনি তিন দিনের সফরে ঢাকায় অবস্থান করবেন।

জেইসি বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, ব্যবসাবাণিজ্য, বিনিয়োগ, কৃষি সহায়তা, আর্থিক সেবা ও ব্যাংকিংসহ বিভিন্ন খাতের ওপর আলোচনা হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার সম্ভাবনাও রয়েছে।

কূটনৈতিক সূত্র জানায়, ঢাকায় অবস্থানকালে আলী পারভেজ মালিক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সর্বশেষ জেইসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর। প্রায় ১৯ বছর পর এবার পুনরায় এ বৈঠক হতে যাচ্ছে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবনের নতুন অধ্যায় সূচনা করতে পারে বলে আশা করা হচ্ছে।

এদিকে, পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে বাংলাদেশ বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন আগামী ২৮ অক্টোবর ইসলামাবাদ সফরে যাচ্ছেন। সেখানে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৯ বছর পর বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক, ঢাকায় পাক মন্ত্রী

আপডেট সময় : ১১:৩৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫