ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

২৬-এর নির্বাচনে এআই অপব্যবহার রুখতে গঠিত হচ্ছে সেন্ট্রাল সেল

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন : ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৬-এর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে গুজব ও অপতথ্য ছড়ানোর আশঙ্কা মোকাবিলায় বিশেষ উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই লক্ষ্যে গঠিত হতে যাচ্ছে একটি সমন্বিত ‘সেন্ট্রাল সেল’, যা এআই-এর অপব্যবহার প্রতিরোধে কাজ করবে।

মঙ্গলবার সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে এই তথ্য জানালেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সিইসি বলেন, এআই-এর অপব্যবহার এখন বৈশ্বিক সমস্যা। বাংলাদেশেও নির্বাচনী প্রক্রিয়ায় এর অপব্যবহার রোধে কমিশন দীর্ঘদিন ধরে কাজ করছে। নির্বাচনের সময় অপতথ্য রোধে সবাইকে সচেতন ও সোচ্চার থাকতে হবে।

তিনি আরও জানান, নির্বাচনী সময়ে অপতথ্য ও গুজব রোধেকে, কীভাবে এবং কোথায় দায়িত্ব পালন করবে, তা নির্ধারণ করা জরুরি। বিশেষ করে দুর্গম অঞ্চলে এআই-নির্ভর বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে আলাদা পরিকল্পনা গ্রহণ করতে হবে।

ইসি সূত্রে জানা গেছে, গঠিতব্য সেন্ট্রাল সেল তথ্য যাচাই, পর্যবেক্ষণ ও দ্রুত প্রতিক্রিয়া প্রদানের মাধ্যমে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২৬-এর নির্বাচনে এআই অপব্যবহার রুখতে গঠিত হচ্ছে সেন্ট্রাল সেল

আপডেট সময় : ০৬:১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫