ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ আ.লীগের ৭ নেতার মৃত্যুদন্ড সম্পত্তির অর্ধেক জুলাইযোদ্ধাদের একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫: আইনের কঠোর প্রয়োগে ব্যাপক সাফল্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫: আইনের কঠোর প্রয়োগে ব্যাপক সাফল্য

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমিনুল হক ভূইয়া

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য আহরণ নিশ্চিত করতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে দেশব্যাপী চলছে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী এই বিশেষ অভিযান দেশের ৩৮ জেলার ১৭৮টি উপজেলায় পরিচালিত হচ্ছে। নদী, মোহনা ও উপকূলীয় এলাকায় ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ ব্যবস্থাপনায় চলছে মোবাইল কোর্ট, নিষিদ্ধ জাল ধ্বংস, ইলিশ জব্দসহ বিভিন্ন কার্যক্রম। ১৬ অক্টোবর পর্যন্ত ৫০৮৫টি অভিযান ও ১১৭৫টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ সময় ১৩০১টি মামলা দায়ের ছাড়াও  ১০৪৭ জনকে কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে আদায় করা হয়েছে ৪২.৪৩ লক্ষ টাকা জরিমানা।

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫: আইনের কঠোর প্রয়োগে ব্যাপক সাফল্য

অভিযানে ৪২৮.৪৭ লক্ষ মিটার নিষিদ্ধ জাল ছাড়াও  জব্দ করা ৫৭.১ মেট্রিক টন ইলিশ  এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস দেওয়া হয়। অভিযানে ব্যবহৃত নৌকা ও সরঞ্জাম নিলামে বিক্রি করে ৩১.১২৮ লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নিষিদ্ধ মৌসুমে ৬,২০,১৪০ জন জেলের জন্য ১৫,৫০৩ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেয়, যার ৯৯.৩৪ শতাংশ বিতরণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

অভিযানকালে মেহেন্দিগঞ্জ, হিজলা ও ভেদরগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), মৎস্য কর্মকর্তাসহ নৌ পুলিশের সদস্যরা আহত হন। ইন এইড টু সিভিল পাওয়ার আওতায় সেনা, নৌ ও বিমান বাহিনী এই অভিযানে সহায়তা করছে।

চট্টগ্রাম, রায়পুর, হিজলা, শিবচরসহ কয়েকটি উপজেলায় সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালানো হয়। গভীর সমুদ্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে যুদ্ধজাহাজ ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট দিয়ে নজরদারি করা হচ্ছে। এ ছাড়া হেলিকপ্টারে আকাশপথে তিনটি অভিযান চালানো হয়েছে।

আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এ অভিযান চলমান থাকবে। সরকার আশা করছে, এই কঠোর অভিযানের ফলে ইলিশের প্রজনন নিরাপদ হবে এবং ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫: আইনের কঠোর প্রয়োগে ব্যাপক সাফল্য

আপডেট সময় : ০৬:৪২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫