ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী

স্বনির্ভর বাংলাদেশ গঠনে জোর দিলেন প্রধান উপদেষ্টা ইউনূস

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ১৫৯ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের উন্নয়ন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে পরনির্ভরতা থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ স্বনির্ভর হওয়ার বিকল্প নেই। তিনি বলেন, আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না। এখন আমরা পরনির্ভর অবস্থায় আছি, কিন্তু যত দ্রুত সম্ভব এর বাইরে বেরিয়ে আসতে হবে। এর বাইরে আর কোনো কথা নাই।

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের মসৃণ বাস্তবায়ন কৌশল পরিবীক্ষণ বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন অধ্যাপক ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বিস্তারিত জানান।

স্বনির্ভর বাংলাদেশ গঠনের ওপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা বলেন,  আত্মনির্ভর হতে হলে আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে, বুদ্ধি খাটাতে হবে, পরিশ্রম ও লড়াই করতে হবে। এটি কঠিন হলেও এই কাজে আনন্দ আছে। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, সেটিই হলো স্বনির্ভর বাংলাদেশ।

অধ্যাপক ইউনূস আরও বলেন, এই জাতির যথেষ্ট ক্ষমতা আছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। আমাদের সবচেয়ে বড় শক্তি তারুণ্য ও সৃজনশীলতা। এই শক্তিকে কাজে লাগিয়ে আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলতে হবে, যাতে জাতি দাসত্ব থেকে মুক্ত হতে পারে। আমরা আর দাসত্বের মধ্যে থাকতে চাই না।

সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, কৃষি উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেনসহ সরকারের বিভিন্ন উপদেষ্টা, অর্থনৈতিক নীতিনির্ধারক এবং বেসরকারি খাতের শীর্ষ সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীরা স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে উদ্ভাবন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং রপ্তানি বৈচিত্র্যকরণের ওপর জোর দেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বনির্ভর বাংলাদেশ গঠনে জোর দিলেন প্রধান উপদেষ্টা ইউনূস

আপডেট সময় : ০৭:১৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫