ঢাকা ০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ আ.লীগের ৭ নেতার মৃত্যুদন্ড সম্পত্তির অর্ধেক জুলাইযোদ্ধাদের একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান

বেনাপোল কাস্টমসে দুদকের হানা: ঘুষের টাকাসহ কর্মকর্তা ও এনজিও সদস্য গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে

বেনাপোলে ঘুষের টাকাসহ কাস্টমস কর্মকর্তা ও এনজিও সদস্য গ্রেফতার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনিছুর রহমান বেনাপোল 

বেনাপোল কাস্টমস হাউসে দুর্নীতি দমন কমিশনের দুদকের অভিযানে ঘুষের প্রায় ৩ লাখ টাকাসহ রাজস্ব কর্মকর্তা ও এনজিও সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

যশোর জেলা দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দীন আহমেদ এর নেতৃত্বে গঠিত একটি টিম হঠাৎ বেনাপোল কাস্টমস হাউসে প্রবেশ করে রাজস্ব শাখা,মূল্যায়ন শাখা ও প্রশাসনিক দপ্তরসহ বিভিন্ন ক ঘুরে তল্লাশি চালায়।

এ সময় ঘুষ লেনদেনের নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার এবং তার সহযোগী স্থানীয় একটি এনজিওর সদস্য হাসিবুর।

দুদকের উপপরিচালক সালাউদ্দীন আহমেদ বলেন, আমাদের কাছে গোপন তথ্য ছিল, কাস্টমস হাউসে ঘুষ বানিজ্য চলছে এবং মোটা অংকের টাকা লেনদেন হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতেই আমরা অভিযান চালাই। ঘটনাস্থল থেকেই ঘুষের টাকা উদ্ধার করে সংশ্লিষ্ট দুইজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া কাস্টমসের অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা খতিয়ে দেখতে অভিযান চলমান রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী মহল জানান, বেনাপোল কাস্টমসে দীর্ঘদিন ধরে ঘুষ ও অনিয়মের অভিযোগ রয়েছে। দুদকের এই অভিযানকে তাঁরা স্বাগত জানিয়েছেন। ব্যবসায়ীদের দাবি, নিয়মিত এমন অভিযান হলে ঘুষের প্রথা অনেকটাই কমে যাবে।

বেনাপোল কাস্টমস হাউস দেশের সবচেয়ে বড় স্থলবন্দর। প্রতিদিন এখানে কোটি টাকার পণ্য আমদানি-রপ্তানি হয়। তবে নানা সময় দুর্নীতির অভিযোগে আলোচনায় আসে এই বন্দরটি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার খালেদ মোহাম্মাদ আবু হোসেন এর রুমে জিজ্ঞাসাবাদ চলছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেনাপোল কাস্টমসে দুদকের হানা: ঘুষের টাকাসহ কর্মকর্তা ও এনজিও সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৯:৫৬:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫