ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

বিএডিসি কৃষিবিদ সমিতির নির্বাচনে সভাপতি হুমায়ুন, সম্পাদক আকিক

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৭:৩৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৩৫৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কৃষিবিদ সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে কৃষিবিদ মো. হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক পদে কৃষিবিদ ড. মো. আকিকুল ইসলাম আকিক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৩০টি পদে দুইটি প্যানেলে মোট ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে হুমায়ুন-আতিকুল প্যানেল ৩০টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদেই জয়লাভ করেছে।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর গাবতলী বিএডিসি কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার অডিটোরিয়ামসহ পাঁচটি বিভাগে পৃথক কেন্দ্রে একযোগে এই নির্বাচনের ভোট গ্রহণ হয়। নির্বাচনে বিএনপি সমর্থিত হুমায়ুন-আতিকুল প্যানেলটি ও জামায়াতে ইসলামী সমর্থিত মাহমুদুল আলম-শফিকুল প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। তিনশো জন ভোটার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনী ফলাফলে বলা হয়, নির্বাচনে হুমায়ুন-আতিকুল প্যানেলে সভাপতি পদে মো. হুমায়ুন কবির ২০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা মোহাম্মদ মাহমুদুল আলম পয়েছেন ৮৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ড. মো. আকিকুল ইসলাম আকিক ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা ড. মো. শফিকুল ইসলাম পয়েছেন ১০৩ ভোট।

হুমায়ুন-আতিকুল প্যানেলে নির্বাচিত অন্যান্যরা হলেন- যুগ্ম সম্পাদক মীর এনামুল হক (মুন্না) ও মো. ফারুক হোসেন, দপ্তর সম্পাদক মো. নেয়ামুল নাসির, সাংগঠনিক সম্পাদক কে এম আবুল কালাম (আজাদ), কোষাধ্যক্ষ মো. আব্দুর রহমান চৌধুরী (দুলাল), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক লায়লা আক্তার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহীনুর ইসলাম (সুমন) এবং সদস্য পদে ড. মো. নাজমুল ইসলাম মানিক, মেজবাহ উদ্দিন আহমেদ, এ কে এম কামরুজ্জামান (শাহীন), মো. শহীদুল ইসলাম (শিপন), মো. এনামুল হক, মো. হারুন অর রশীদ, মো. আশরাফুল আলম ও মো. আওলাদ হাসান সিদ্দিকী।

নির্বাচনে মাহমুদুল আলম-শফিকুল প্যানেলের নির্বাচিতরা হলেন- জ্যেষ্ঠ সহ-সভাপতি ড. মো. মাহাবুবুর রহমান, সহ-সভাপতি খালেদুম মনিরা, প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক মো. হাফিজুর রহমান, কৃষি, পরিবেশ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম এবং সদস্য পদে ড. মো. ইসবাত, মো. আল মামুন মেহেদী হাসান, ড. মো. ইব্রাহিম খলিল এবং ড. বশির আহম্মেদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএডিসি কৃষিবিদ সমিতির নির্বাচনে সভাপতি হুমায়ুন, সম্পাদক আকিক

আপডেট সময় : ০৭:৩৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫