ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

কুমিল্লার হোমনা ভবানীপুরে বজ্রপাতে তিন জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০০:১১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে

কুমিল্লার হোমনা ভবানীপুরে বজ্রপাতে তিন জনের মৃত্যু

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার হোমনা ভবানীপুর নৌঘাটে বজ্রপাতে এক যুবক ও দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার বিকাল ৩টা নাগাদ ঘাঘুটিয়া ইউনিয়নের ভবানীপুর গোদারাঘাট এলাকায় দুর্ঘটনা।

নিহতরা হলো, হোমনা উপজেলার নালা দক্ষিণ গ্রামের মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩৭), একই গ্রামের জাকিয়া বেগম (২৩) এবং আসাদপুর ইউনিয়নের খোদেদাউদপুর গ্রামের রাহিনুর ইসলামের ছেলে রাশেদুল ইসলাম রাসেদ (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে এলাকায় হঠাৎ ভারী বৃষ্টি শুরু হলে তিনজন উজানচর-ভবানীপুর গোদারাঘাটে খেয়া পারাপারের জন্য অপেক্ষা করছিলেন।

এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। মরদেহ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আকর্ষিক মৃত্যুর এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুমিল্লার হোমনা ভবানীপুরে বজ্রপাতে তিন জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:০০:১১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫