ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর চীন সফরে বড় সাফল্য বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ ১১ চীনা প্রতিষ্ঠানের জামালপুর জিরো লাইনে ভারতীয়দের মাটি কাটার চেষ্টা, বাংলাদেশিদের বাধা মাদক পাচারে বদির জায়গা কে নিয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রীকে গয়েশ্বর রায়ের প্রশ্ন ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প ধ্বংসস্তূপের নিচে চাপা হাজারো স্বপ্ন, উদ্ধার ১,৪৩০ মরদেহ সফল দেশের স্বীকৃতি ফল উৎপাদনে নতুন উচ্চতায় বাংলাদেশ, বিশ্বে গড়ছে দৃষ্টান্ত দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান গুমের শিকার পরিবারের ভাতা বরাদ্দ এই বাজেটেই প্রতিশ্রুতি মির্জা ফখরুলের হামে মৃত্যু ৭০০ ছাড়াল, বাড়ছে উদ্বেগ তিস্তা প্রকল্প বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের: মাহদী আমিন

দুর্গাপূজা বাধাগ্রস্ত করতেই খাগড়াছড়িকে অশান্ত করার চেষ্টা হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২৫৮ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের আনন্দঘন দুর্গাপূজা করতে না পারেন, সেজন্য খাগড়াছড়িকে অশান্ত করার চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে খাগড়াছড়ি ইস্যু নিয়ে বৈঠক করেন এবং বিকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে এসে মন্তব্য করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে-বিদেশে পালিয়ে থাকা ফ্যাসিস্টরা খাগড়াছড়ির সন্ত্রাসীদের মদত দিয়েছে।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, বাংলাদেশে সবচেয়ে বড় পূজার অনুষ্ঠান হচ্ছে ঢাকেশ্বরীর অনুষ্ঠান। এর পবিত্রতা রক্ষা আমাদের সবার দায়িত্ব। আপনারা সবাই এর পবিত্রতা রক্ষা করবেন। এ অনুষ্ঠানের নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যেখানে পুলিশ, সশস্ত্র বাহিনী, আনসারসহ অনেক স্বেচ্ছাসেবক আছেন।’

তিনি বলেন, ‘খাগড়াছড়ির গুইমারায় একটা ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘটানোর উদ্দেশ্যই ছিল যেন পূজা শান্তিপূর্ণভাবে হতে না পারে। কিছু সংখ্যক সন্ত্রাসী চেষ্টা করেছে এই পূজাটা যেন ভালোভাবে না হয়। এসব সন্ত্রাসীর কর্মকাণ্ড প্রতিহত করা হয়েছে। যে কারণে পাহাড়েও পূজা ভালোভাবে হচ্ছে।’

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আপনারা সবাই চেষ্টা করবেন আমাদের এই পূজা যেন ভালোভাবে হতে পারে। সন্ত্রাসীরা সব জায়গায় চেষ্টা করবে। এসব সন্ত্রাসীর মদতদাতা রয়েছে দেশে ও দেশের বাইরে। এই মদতদাতারে অসৎ উদ্দেশ্য যাতে সফল না হয় সে চেষ্টা করবেন।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমানে খাগড়াছড়ির পরিস্থিতি শান্ত রয়েছে।’

সাংবাদিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা সঠিক সংবাদ প্রকাশ করবেন। যাতে যারা অসত্য সংবাদ দেয় সেটা যেন বন্ধ হয়ে যায়। আপনারা কোনও সংবাদ যাচাই না করে দেবেন না। এজন্য একটা অ্যাপও করা হয়েছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সন্ত্রাসীদের চিহ্নিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু সংখ্যক সন্ত্রাসীকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুর্গাপূজা বাধাগ্রস্ত করতেই খাগড়াছড়িকে অশান্ত করার চেষ্টা হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৭:১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫