ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

তামিলনাড়ুতে থালাপতির বিজয় সমাবেশে পদদলিত হয়ে নিহত ৩৮

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২৪৫ বার পড়া হয়েছে

তামিলনাড়ুতে থালাপতি বিজয় সমাবেশে পদদলিত হয়ে নিহত ৩৮

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের তামিলনাড়ুর কারুর জেলায় জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩৮ জন নিহত এবং বহু মানুষ আহত হবার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে।

জানা গেছে, সমাবেশস্থলে এক লাখেরও বেশি মানুষ জমায়েত হয়েছিল, পরে অতিরিক্ত ভিড়ের কারণ হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জনস্রোত সামলাতে পুলিশ ও প্রশাসন কঠোর চেষ্টা করলেও অবস্থা আরও উত্তপ্ত হয়। অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং বেহুশ হয়ে যায়।

থালাপতি বিজয় একটি বাসের ছাদ থেকে ভাষণ দিচ্ছিলেন। হঠাৎ কয়েকজনের অজ্ঞান হয়ে যাওয়ার খবর পেয়ে তিনি উপস্থিত লোকদের জন্য পানির বোতল ছুড়তে শুরু করেন, যার কারণে ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বিজয় বাধ্য হয়ে তার বক্তব্য অসমাপ্ত রেখে সমাবেশ শেষ করেন।

আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে বিজয় তার প্রচার কার্যক্রম জোরদার করেছেন। দফায় দফায় মিটিং ও মিছিল করে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন তিনি। এই দুঃখজনক দুর্ঘটনা তামিলনাড়ু রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে শোক ও উদ্বেগ সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তামিলনাড়ুতে থালাপতির বিজয় সমাবেশে পদদলিত হয়ে নিহত ৩৮

আপডেট সময় : ০৮:২৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫