ঢাকা ১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ আ.লীগের ৭ নেতার মৃত্যুদন্ড সম্পত্তির অর্ধেক জুলাইযোদ্ধাদের একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান

কমিউনিস্ট পার্টির সভাপতি চন্দন, সম্পাদক রতন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৮:৩৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

কমিউনিস্ট পার্টির সভাপতি চন্দন, সম্পাদক রতন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের প্রাচীন প্রগতিশীল রাজনৈতিক চর্চ্চার দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবির)। এই রাজনৈতিক দলটির ত্রয়োদশ কংগ্রেসে নবনির্বাচিত ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটির প্রথম সভা শেষে নতুন সভাপতির পদে কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ আল কাফী রতন নির্বাচিত হয়েছেন।

বুধবার ঢাকার পুরানা পল্টনে মুক্তি ভবনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির প্রথম সভার কার্যক্রম অনুষ্ঠিত হয়। কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন বিগত কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।

নতুন কমিটিতে সভাপতিমণ্ডলীর পদে নির্বাচিত হয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম, রফিকুজ্জামান লায়েক, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, জলি তালুকদার এবং আমিনুল ফরিদ। এর আগে ২০২২ সালে দ্বাদশ কংগ্রেসে মোহাম্মদ শাহ আলম সভাপতি ও রুহিন হোসেন প্রিন্স সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। বিদায়ী সাধারণ সম্পাদক বলেন, আমাদের নতুন সভাপতি-সম্পাদকসহ কমিটির অন্যান্য পদের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এখন সদস্য হিসেবে আছি।

‘সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা কর’ স্লোগান নিয়ে সিপিপির ত্রয়োদশ কংগ্রেস শুরু হয় শুক্রবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে। পরে বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। সারা দেশের পাঁচ শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে কাউন্সিল অধিবেশনে শোক প্রস্তাব, সাধারণ সম্পাদকের রিপোর্ট, রাজনৈতিক প্রস্তাব, গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাব, ক্রেডেনশিয়াল রিপোর্ট, অডিট কমিটির রিপোর্ট ও কন্ট্রোল কমিশনের রিপোর্ট উত্থাপন এবং তা নিয়ে আলোচনা ও অনুমোদন করা হয়।

সব রিপোর্ট উত্থাপন ও অনুমোদন শেষে হয় কেন্দ্রীয় কমিটির নির্বাচন। গত সোমবার রাতে নির্বাচনের ফল ঘোষণার পর সমাপনী ভাষণ ও সমবেত কণ্ঠে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গাওয়ার মধ্য দিয়ে ত্রয়োদশ কংগ্রেসের সমাপ্তি ঘোষণা করা হয়। নতুন সভাপতি সাজ্জাদ জহির চন্দন ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও ছিলেন এক সময়। নতুন সাধারণ সম্পাদক রতন এক সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর কমিটির সমাজকল্যাণ সম্পাদক ছিলেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি হন তিনি।

১৯৮৯-৯০ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল ছাত্র সংসদের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদকও ছিলেন রতন। বাংলাদেশ যুব ইউনিয়নে কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতাদের একজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কমিউনিস্ট পার্টির সভাপতি চন্দন, সম্পাদক রতন

আপডেট সময় : ০৮:৩৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫