ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ৪৬৪ বার পড়া হয়েছে

দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিল্পসমৃদ্ধ নারায়ণগঞ্জ জেলায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। প্রতিটি মণ্ডপ সিসিটিভি ক্যামেরায় আওতায় আনা হয়েছে। পূজা উদযাপন সুন্দরভাবে সম্পন্ন করতে জেলার বিভিন্ন পূজামণ্ডপে ৩২ লক্ষ টাকা এবং প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার।

সোমবার বেলা নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, সরকারি বাহিনী ছাড়াও প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে এবং ২৪ সেপ্টেম্বর থেকে আনসার যুক্ত হবে।

শারদীয় দুর্গাপূজা একটি ধর্মীয় অনুষ্ঠান এবং এর পবিত্রতা রক্ষা করা অপরিহার্য। সব ধর্মের মানুষ একসাথে কাজ করতে পারবে সেই ব্যবস্থা করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এবারের শারদীয় দুর্গাপূজা অনেক উৎসবমুখর হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে। পূজা কমিটির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি নির্দেশনা দিয়েছেন, পূজার শুরু থেকে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন এবং অন্যান্য কর্মকর্তারা উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৪:১৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫